দীপাবলির আগেই পানিহাটিতে তীব্র বিস্ফোরণ, ভাঙল একাধিক বাড়ির কাচ, উড়ে গেল যুবকের হাত

একদিকে যখন শ্যামাপুজোর প্রস্তুতি চলছে। চারিদিকে মায়ের আরাধনার তোরজোর ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পানিহাটি। হঠাৎই কর্মব্যস্ত সকালে তীব্র শব্দে আঁতকে ওঠেন বাসিন্দারা। কোনও কিছু বুঝে ওঠার আগেই আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে যায়।

ঘরের মধ্য রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক যুবক। তার একটি হাত উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির একাংশ ধসে পড়েছে বিস্ফোরণের তীব্রতায়। ভেতরে তখন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন বাড়ির মলিক। কী করে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

Panihati Blast

গত কয়েকমাস ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। মেদিনীপুর, হাবড়া সহ একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে একধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেআইনি বাজি কারখানার আড়ালে বোমা তৈরি চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

তারপরে আবার দীপাবলির ঠিক আগে পানিহাটিকতে জনবহুল এলাকায় এই তীব্র বিস্ফোরণের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এইভাবে ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ। বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ না বোমা মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আহত যুবককে সাগরদত্ত মেিডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু বোমা উদ্ধার করে। সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+