Jaynagar Agitation: পঞ্চমীতে ধুন্ধুমার জয়নগরে, পুলিশের গাড়ি ভাঙচুর, SDPO-কে তাড়া গ্রামবাসীদের
জয়নগরে চরম উত্তেজনা। মহাপঞ্চমীত তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘিরে গত কয়েকদিন দরেই উত্তেজনা রয়েছে জয়নগরে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের অভিযোগ নিতে চায়নি পুলিশ।
ঘটনার দিন থকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার সকালে পুলিশ সেখানে গেলে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী এসডিপিও সেখানে গেলে তাকে পর্যন্ত তাড়া করেন গ্রামবাসীরা। বাধ্য হয়ে এলাকা ছাড়েন তিনি। পুলিশকে জুতো দেখানো থেকে শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

পুলিশের উপরে ভীষণভাবে ক্ষিপ্ত জনতা। ঘটনার দিনেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। সেই বিক্ষোভের রেশ এসে পড়েছে মঙ্গলবারেও। উত্তেজনা ছড়াতে শুরু করে জয়নগরে। পরিস্থিতি উদ্বেগজনকর আকার নেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে। জয়নগরের গরানকটি গ্রামে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশকে দেখে।
তাঁরা অভিযোগ করেছিলেন গ্রামে পুলিশের গাড়ি ঢোকানো যাবে না। পুলিশ সেটা না শুনেই গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঢুকেছিল বলে অভিযোগ করেন তাঁরা। তারপরেই পুলিশ তেড়ে যায় সেদিকে। বাঁশ লাঠি নিয়ে রীতিমতো ভাঙচুর চালানো হয় সেখানে। পুলিশ তাঁদের হুমকি দেয় বলেও অভিযোগ। পুলিশ তাঁদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তাঁরা। গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
পুলিশ পাল্টা অভিযোগ করেছেন, গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন একজন লেডি কনস্টেবল। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীরা বাধা দেয় বলে অভিযোগ। যাঁরা গাড়ি ভেঙেছে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পুরোটাই পরিকল্পনা করে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এসডিপিও।












Click it and Unblock the Notifications