Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুজোর ভিড়ের মধ্যেই প্রেমিকাকে এলোপাথাড়ি কোপ প্রেমিকের, আতঙ্কে হুড়োহুড়ি

প্রকাশ্যে প্রেমিকাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ প্রেমিকের! শুধু তাই নয়, ঘটনার পরেই নিজের গলাতেও কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। একেবারে পুজোর ভিড়ের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ড

প্রকাশ্যে প্রেমিকাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ প্রেমিকের! শুধু তাই নয়, ঘটনার পরেই নিজের গলাতেও কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের। একেবারে পুজোর ভিড়ের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার এলাকার ১১৭ নং জাতীয় সড়কের পরাগ পাম্প এলাকায়। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুজোর ভিড়ের মধ্যেই প্রেমিকাকে এলোপাথাড়ি কোপ প্রেমিকের

অন্যদিকে ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। এমনকি আশঙ্কাজনক অভিযুক্ত ওই যুবকও। ইতিমধ্যে ঘটনবার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ধারনা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় আহত ইওই মহিলার নাম তনুশ্রী হালদার বলএ জানা যাচ্ছে। সে হারউড পয়েন্ট কোস্টাল থানার ভুতোমোল্লারপোলের ভুষিপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম নবকুমার প্রামানিক বলে জানা যাচ্ছে। গত ২ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁদের মধ্যে।

এমনকি তনুশ্রী বেশ কয়েকমাস ধরে নবকুমারের সঙ্গেই থাকত বলেও খবর। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দুজনের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়। এমনকি নবকুমারকে ছেড়ে নিজের স্বামীর কাছে চলে আসে বলেও জানা যাচ্ছে। এরপর থেকে একাধিকবার নবকুমার যোগাযোগ করার চেষ্টা করে বলএ দাবি। কিন্ত্য পায়নি।

আর এরপরেই ক্ষোভ তৈরি হয়। অষ্টমীতে ডায়মন্ডহারবারে তনুশ্রী হালদার নিজের মেয়েকে নিয়ে ঘুরতে আসে। সেই সময় অতর্কিতে ডায়মন্ড হারবার থানার পরাগ পাম্পের কাছে ধারালো ছুরি নিয়ে তনুশ্রীর উপর চড়াও হয় নবকুমার। একেবারে ভিড়ের মধ্যে হামলা চলে বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপ মারতে থাকে বলে অভিযোগ।

একেবারে খুন করে প্রকাশ্যে সে নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। উৎসবের মেজাজে বাংলা। সমস্ত জায়গাতেই মানুষের ভিড়। আর এই অবস্থায় প্রকাশ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। মানুষ রীতিমত আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+