নরেন্দ্র মোদীর জন্য মন্দির বানাবেন মমতা? মথুরাপুরের সভায় আর কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য মন্দির তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জনসভা থেকে তেমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। "নরেন্দ্র মোদীর জন্য মন্দির তৈরি করে দেব।" কটাক্ষ করলেন তিনি।

শুক্রবার মথুরাপুরের জনসভায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভামঞ্চ থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যারপরনাই আক্রমণ করলেন তিনি। মোদী গ্যারান্টি থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন তিনি।

Mamata Banerjee

প্রধানমন্ত্রী "হারাতঙ্ক" রোগে ভুগছেন। এমন কথাও বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, " বিজেপি যেটা বলে, করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যে কথা বলছে। সকাল থেকে প্রচারবাবুর ছবি। বলছেন, জগন্নাথ দেব ওঁর ভক্ত ছিল। হেরে যাবেন বলে হারাতঙ্ক রোগে ভুগছেন। আবোল তাবোল বকছেন।"

মমতা আরও বলেন, " ঈশ্বর না কী তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেব ওঁর ভক্ত। বলে দিচ্ছি, তাহলে আপনার মন্দির তৈরি করে দেব। তুলসী, ধূপ দিচ্ছি। খাও - দাও বসে থাকো। দেশটাকে বিক্রি করতে হবে না। " তিনি আরও বলেন, " বিজেপির মতো বড় চোর নেই। বিজেপি না করলে কাদা। আর বিজেপি করলে সাদা? "

মোদী গ্যারান্টিকে ফের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী গ্যারান্টি আসলে ফোর টুয়েন্টি। দেশ, জাতি, সংবিধান বিক্রি করে দিচ্ছে। মোদী সরকারকে যত তাড়াতাড়ি সরানো যায়। ততই দেশের মঙ্গল। বিজেপি একটি মিথ্যাবাদীর দল।

১০০ দিনের কাজের টাকা বিজেপি দেয়নি। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দিয়েছে। আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে ১১ লক্ষ বাড়িও তৈরি করে দেওয়া হবে। এ কথা জোর গলায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+