Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোনারপুরের তৃণমূল কাউন্সিলরদের শুধরে যেতে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কী বললেন তিনি?

নিজের দলের কাউন্সলরদের এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে রবিবার সভা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সোনারপুরের কিছু কাউন্সিলরকে এদিন তিনি নিশানা করলেন।

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী ঘোষ। সায়নীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগের দিনেও সভা করলেন। সোনারপুর দক্ষিণের সোনারপুর স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠে এই সভা করেন তিনি৷ সেখানেই তৃণমূল কাউন্সিলরদের নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, " দুই - একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। আমি তাদের বলব, হয় শুধরে নেবে। না হলে আমি শুধরে দেব।" জনসভার মঞ্চ থেকে এই বার্তায় যথেষ্ট হতবাক হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, " আমি কিন্তু খবর রাখি মনে রাখবেন। আমিও জনগণের ঊর্ধ্বে নই।"

প্রধানমন্ত্রী " হারাতঙ্ক" রোগে ভুগছেন। আরও একবার এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় দফার ভোট হয়ে গিয়েছে। আর এক দফা ভোট বাকি রয়েছে। আগামী ১ জুন সেই ভোট হবে। বিজেপি এবার আর কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসবে না। জোর দিয়ে সেই কথাই বললেন তিনি।

এদিন নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেরে যাওয়ার আতঙ্কে ভুগছেন নরেন্দ্র মোদী। তিনি কাঁপছেন। যেখানেই সভা করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী, সেখানেই বাংলার কথা বলছেন। মমতা বলেন, " মোদীবাবু আপনি একটু পড়াশোনা করুন।"

গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় ভোট ছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ওই জেলায় ভোট লুট হয়েছে। এমনই অভিযোগ করলেন তিনি৷

মুখ্যমন্ত্রী বলেন, " কাল নন্দীগ্রামে দেখেছেন, লজ্জা নেই গদ্দারের। নিজের এলাকা জিততে পারে না। আমার ভোটের সময়ও তাই করেছে। পুরোটাই লুট করেছে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+