Mamata Banerjee: কতগুলি আসন পাচ্ছে বিজেপি? ইন্ডিয়া জোটের সংখ্যা নিয়েও বড় পূর্বাভাস মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: ২০০ টি আসনও পাবে না বিজেপি! ভোট প্রচারে (Lok Sabha Election 2024) গিয়ে দেশে ঠিক কতগুলি আসন পাবে তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বনগাঁয় ভোট প্রচারে যান। আর সেখান থেকেই বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো।

একই সঙ্গে মতুয়া আবেগকেও কার্যত ভোট প্রচারে তুললেন। বললেন, ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘকালের। এমনকি বড়মার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যে।

Mamata Banerjee

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, কিছুতেই সিএএ করতে দেওয়া হবে না। সবাই নাগরিক। এমনকি সংরক্ষণ নিয়েও নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান। আর তা বলতে গিয়ে মমতা বলেন, এবার আর মোদী আসছে না দিল্লিতে। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে দিদি সাহায্য করবে। দেখা গিয়েছে, ইন্ডিয়া জোট ৩১৫ টি আসন পাবে। বিজেপি এবার ২০০ পার করতে পারবে না। বড়জোর হলে ১৯৫ টি আসন বিজেপি দেশজুড়ে পেতে পারে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। আর তা এখন থেকেই স্লোগান তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে এদিন কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । বলেন, সীমান্ত এলাকায় ভোট করাতে বাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি। এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার কথা বলেন। পাশাপাশি বনগাঁর বিদায়ী বিজেপি সাংসদ এবং লোকসভা ভোটে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে নাম না করে আক্রমণ করেন প্রশাসনিক প্রধান। বলেন, এখানকার প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী এলাকার মানুষের জন্য কী কাজ করেছেন। নাগরিকত্ব দেব বলে কিছু কিছু জায়গা থেকে টাকা তুলেছে বলে তোপ। আর তা ধরা পড়ে গিয়েছে বলেও আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার সিএএ আইনের প্রসঙ্গে সামনে আনেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, সিএএ নিয়ে এসেছ উনি এখনও তা করেননি কেন? জানেন তা করালেই বিদেশি হয়ে যাবেন। মতুয়াদের ভালোবাসলে কেন নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনিক প্রধান। ফর্ম ফিল আপ করতে কেন দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে এখনও পর্যন্ত শান্তনু ঠাকুরের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+