মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হওয়া দরকার, রামপুরে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রা পলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শাস্তি হওয়া দরকার। এমনই কড়া মন্তব্য করলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল৷ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও আটকে দেওয়া হয়েছে সরবেরিয়ার রামপুরে। সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না তাঁদের৷
বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল পুলিশের ব্যবহারে মেজাজ হারান। কেন তাঁদের আটকানো হচ্ছে? সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না পুলিশ। পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। কিন্তু তাও করা হয়নি।

বিধায়ক অগ্নিমিত্রা পল রীতিমতো মেজাজ হারান পুলিশের ব্যবহারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি৷ তৃণমূল অপরাধীদের দল৷ এদের থেকে আর বেশি কী আশা করতে পারি? মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। এই মুখ্যমন্ত্রীর একটা শাস্তি হওয়া দরকার৷ মুখ্যমন্ত্রীকে শাস্তি দিতে আদালতই ভরসা।
সন্দেশখালি যেতে গতকালও বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ রামপুরেই আটকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে৷ আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে সন্দেশখালি ইস্যুতে আদালত নির্দেশ দেবে। এমনই মন্তব্য করলেন অগ্নিমিত্রা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাসপাতালে চিকিৎসাধীন। টাকিতে তাঁকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। মেরে ফেলা হত বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। এমনই বক্তব্য রেখেছেন অগ্নিমিত্রা পল।
সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, ডিজি সহ পাঁচ আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে সংসদীয় কমিটির মুখোমুখি হতে হবে তাঁদের। ডিজি রাজীব কুমার, বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( বসিরহাট) পার্থ ঘোষকে তলব করা হয়েছে।
এই পুলিশ আধিকারিকরা কি আদৌ দিল্লিতে যাবেন? সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল। এই আধিকারিকদের সার্ভিস বুকে আগামী দিনে দাগ লাগবে। এমনই ইঙ্গিত করলেন আসানসোলের বিধায়ক৷
রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অপেক্ষা করতে থাকে৷ সন্দেশখালির নির্যাতিতাদের সেখানে আসতে বলা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications