Mamata Banerjee: 'OBC শংসাপত্র বাতিলের রায় মানব না', বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে চক্রান্ত দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ মানব না।

তিনি অভিযোগ করেছেন কাউকে দিয়ে এই অর্ডার করানো হয়েছে। বিধানসভায় সব কিছু পাস হয়েছে। এমনকী মন্ত্রিসভার অনুমোদনও রয়েছে তাতে। তারপরেই ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল কিছু দালাল এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

২০১০ সালের পরে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের জেরে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেল। ২০১০ সালের পর পাওয়া কোনও ওবিসি শংসাপত্রই আর কোনও নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য জানিয়েছেন ওসিসি শংসাপত্র দেওয়া নিয়েও বিপুল দুর্নীতি হয়েছে। ওবিসি শংসাপত্র দেওয়া কমিশনের কোনও অধিকারই রাখেনি এই শংসা পত্র দেওয়ার জন্য। নিজেদের ইচ্ছে মতো আইন বাতিল করে ওবিসি শংসা পতচ্র দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন , এবার খেলা হবে। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই শংসাপত্র দেওয়া হয়েছে।

এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান। িতনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন সমীক্ষা ছাড়াই একের পর এক শংসাপত্রপ দেওযা হয়েছে। যাঁরা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন না তাঁদেরকও শংসা পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+