'পঞ্চায়েত ভোটের দিন কাঁচা মাংস ঝলসিয়ে শিক কাবাব বানাবে আমাদের ছেলেরা', বিতর্কিত মন্তব্য মদন মিত্রের
১ থেকে ২ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের
আবারও বিতর্কে জড়ালেন মদন মিত্র। কামারহাটিতে খাদ্যমেলায় গিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেছেন, 'ভোটের দিন আমাদের ছেলেরা কাঁচা মাংসদ ঝলসিয়ে কাবাব তৈরি করবে। শিখ এবং কাবাব দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকবে কাবাব।' সোশ্যাল মিডিয়ায় কামারহাটির বিধায়কের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্কি শুরু হয়ে গিয়েছে। হিংসার উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা।

বিতর্কিত মন্তব্য মদন মিত্রের
বিতর্কিত মন্তব্য একাধিকবার করতে শোনা গিয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের মুখে। গতকাল কামারহাটিতে খাদ্যমেলায় গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। শিখ কাবাবের স্টলে গিয়ে শিখ কাবাব হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেছেন, 'এবারে পঞ্চায়েত ভোটে আমাদের ছেলেরা শিখ কাবাব বানাবে। বিরোধীদের জন্যও থাকবে শিখ কাবার। কাঁচা মাংস ঝলসে শিখ কাবাব তৈরি করা হবে। শিখ আর কাবাব দুটোই কাজে লাগবে।' মদন মিত্রের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েো পড়তেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

ভোট নিেয় আরও মন্তব্য মদন মিত্রের
ভোট নিয়ে আরও মন্তব্য করেছেন তিনি। এদিন কামারহাটিতে খাদ্য উৎসবে গিয়ে মদন মিত্র বলেছেন, 'এক থেকে ২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে ভোট। কতক্ষণ আর চলবে। তারপরে সকলে শিক কাবাব খাবে।' সেই সঙ্গে বিরোধীদেপর নিশানা করে মদন মিত্র বলেছেন, 'ওদের তো গোল কিপার নেই। ৬-৭টা গোল অনায়াসে খেয়ে যাবে।' এক কথায় বিরোধীদের ইঙ্গিত করে আক্রমণাত্মক বার্তা দিয়েছেন মদন মিত্র।

হিংসায় উস্কানির অভিযোগ
মদন মিত্রের এই মন্তব্যের পর সরব হয়েছেন বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, এই কাবাব, কাঁচা মাংস ঝলসে কাবাব বানানো এই রকম একাধিক কথা বলে হিংসাকে উস্কানি দিচ্ছেন মদন মিত্র। এর আগেও একাধিকবার তিনি হিংসাকে উস্কানি দিয়ে কথা বলেছেন। পঞ্চায়েত ভোটে হারের ভয়ে হিংসার পথে ভোট দখলের চেষ্টা চালাচ্ছে শাসক দল। এমনই অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

পাল্টা নিশানা বিজেপির
মদন মিত্রের এই মন্তব্যের করা সমালোচনা করেছে বিজেপিও। তাঁরা অভিযোগ করেছেন হিংসায় প্ররোচনা দিচ্ছেন মদন মিত্র। বিজেপি নেতা সজল ঘোষ আক্রমণ শানিয়ে বলেছেন, মানুষ জেগে উঠলে ওরা ১ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকে যাবে। সেই আশঙ্কা থেকেই শাসক দলের বিধায়ক এই মন্তব্য করছেন। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে মদন মিত্রকে।












Click it and Unblock the Notifications