একুশের ভোটে বাংলার ডার্বিতে মমতার হ্যাটট্রিক হবে, বিজেপিকে চ্যালেঞ্জ মদনের

একুশের ভোটে বাংলার ডার্বিতে মমতার হ্যাটট্রিক হবে, বিজেপিকে চ্যালেঞ্জ মদনের

শুভেন্দু দল ছাড়া হতেই একে একে জেগে উঠছেন তৃণমূলের পুরনো সৈনিকরা। মদন মিত্র, সৌগত রায়, কুণাল ঘোষরা। সৌগত রায় বরবরই সক্রিয় ছিলেন তবে এতোটা সক্রিয় তিনি ছিলেন না রাজ্য স্তরে। অন্যদিকে সারদা কাণ্ডের জেরে দীর্ঘদিন জেলে কাটানো মদন মিত্র, কুণাল ঘোষদের দলে এক প্রকার কোণঠাসা করে রাখা হয়েছিল। শুভেন্দু চলে যেতেই তাঁদের আবার জাগিয়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। তাঁরা নেমে পড়েছেন দলনেত্রীর হয়ে লড়াইয়ে। পাণিহাটিতে সেই মদন মিত্রকেই আবার দেখা গেল পুরনো মুডে। একুশের ভোটে বাংলার ডার্বিতে মমতার হ্যাট্রিক হবেই। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্র।

মমতার জয়ের হুঁশিয়ারি

মমতার জয়ের হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো মুখের কথা নয়। ফের হুঙ্কার দিয়ে বসলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মদন মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একুশের ভোেট বাংলার ডার্বিতে জয় হবে মমতারই। আর বিজেপি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জয় দেখবে। বিজেপি পতাকা লাগানোর লোক থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন মদন মিত্র।

সক্রিয় কুণাল

সক্রিয় কুণাল

মদন মিত্রর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছেন কুনাল ঘোষও। কুণাল ঘোষ সৌিমত্র জায়া সুজাতা খাঁকে পাশে নিয়ে বিজেপিতে ভাঙন ধরিয়েছেন। তাঁকে নিয়ে শুভেন্দুর পাল্টা সভা করেছেন পূর্বস্থলীতে। সেখানে শুভেন্দুর জামানত জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন সুজাতা খাঁ। দলের মুখপাত্র হিসেবে একাধিক জায়গায় বিজেপিকে তীব্র আক্রমণে বিঁধতে শুরু করেছেন কুণাল ঘোষ।

 নন্দীগ্রাম প্রেস্টিজ ইস্যু

নন্দীগ্রাম প্রেস্টিজ ইস্যু

নন্দীগ্রাম এখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রাম আন্দোলন কার এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু দাবি করেছেন তাঁর জন্য নন্দীগ্রামে গম আন্দোলন হয়েছিল। তাঁর জন্যই নন্দীগ্রাম তৃণমূলের সঙ্গে ছিল। অন্যদিকে পাল্টা নন্দীগ্রামের আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করেছেন একাধিক নেতা। ৭ তারিখ নন্দীগ্রামে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের দিনই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুর সভায় নজর

শুভেন্দুর সভায় নজর

শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করছেন সেখানে সেখানে তার পাল্টা সভা করছে তৃণমূল কংগ্রেস। কাঁথিতে শুভেন্দুর আগেই শক্তি প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলীতে শুভেন্দুর সভার সভার পরেই পাল্টা সভা করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর সভায় কত ভিড় হচ্ছে তার দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+