হারিয়ে যাওয়া গাড়ি সহ প্রায় ১১ লক্ষ টাকার ব্যাটারি উদ্ধার সোনারপুরে
হারিয়ে যাওয়া গাড়ি সহ প্রায় ১১ লক্ষ টাকার ব্যাটারি উদ্ধার সোনারপুরে
খোয়া যাওয়া গাড়ি সহ প্রায় ১১ লক্ষ টাকার ব্যাটারি উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হল ইয়াসিন গাজি(৩০), রাহুল জসওয়াল(৩৫), সুরজিৎ মান্না(২৭) ও প্রতাপ জসওয়াল। তাদেরকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যাটারিগুলো প্রত্যেকটিই গাড়ির ব্যাটারি। দীর্ঘদিন ধরে গাড়ি থেকে ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ আসছিল একাধিক মানুষের। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার করতে নাকা চেকিং শুরু করে। সেসময় নরেন্দ্রপুর, ঘটকপুকুর, সোনারপুর, ভাঙড়, ঘুটিয়ারিশরিফে তল্লাশি চালিয়ে ৪ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, এরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ব্যাটারি চুরি করেছিল।ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এদের কাজ হল ভদ্রবেশে গাড়ি চালিয়ে গোপনে দামি ব্যাটারি চুরি করা। তাদের কাছে পাওয়া গিয়েছে চার চাকার সেন্ট্রো গাড়ি যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা, ৭০টি বড় ব্যাটারি যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা, ৫০টি ছোট ব্যাটারি যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা, ২০ কেজি তামার তার, প্রায় ৫০ কেজি পিতলের বাসনপত্র। সেই সঙ্গে বেশকয়েকটি দামি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications