Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dum Dum: দমদমে ভোট বাড়িয়েও তিনে বামেরা, লাভবান তৃণমূল! মন্ত্রীদের আসনে কমল মার্জিন, বরানগরে বিরাট চমক

Dum Dum: রাজ্যের বেশিরভাগ লোকসভা আসনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেসের। অনেক জায়গাতেই বামেরা বিরোধী ভোট কাটায় লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস।

যার সবচেয়ে বড় উদাহরণ দমদম লোকসভা কেন্দ্র। যেখান থেকে এই নিয়ে টানা ৪ বার সাংসদ হলেন সৌগত রায়। ত্রিমুখী লড়াইয়ে তাঁর জয় সুনিশ্চিত হলো বাম ভোট অনেকটাই বেড়ে যাওয়ায়।

Dum Dum

অনেকেই বলছেন, সুজন চক্রবর্তীর জায়গায় অন্য কেউ প্রার্থী হলে এতটা ভোট বাড়তো না। শূন্য আসনের লজ্জা ঘোচাতে দমদম ছিল বামেদের বড় বাজি। সুজন অনেক ভোট পেলেন। ২০১৯ সালের তুলনায় অনেকটাই ভোট বাড়ল। কিন্তু তাতে মসৃণ হলো তৃণমূলের পথ।

২০১৯ সালে সিপিআইএমের নেপালদেব ভট্টাচার্য পেয়েছিলেন ১,৬৭,৫৯০ ভোট (১৩.৯১ শতাংশ), কংগ্রেস পেয়েছিল ২.২৪ শতাংশ। বাম-কংগ্রেস এবার একজোট হয়ে লড়েছে। সুজন এবার পেয়েছেন ২,৪০,৭৮৪ ভোট, তাঁর ঝুলিতে গিয়েছে ১৯.১১ শতাংশ ভোট। যা গতবারের তুলনায় ৫.২ শতাংশ বেশি।

এবারের লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় তৃণমূলের ভোট ০.৫৬ শতাংশ এবং বিজেপির ভোট ১.৭৭ শতাংশ কমেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামে যাওয়া ভোট ফেরাতে সক্ষম হয়েছে বামেরা। তাতে বিজেপির জয় রোখা গেলেও তৃণমূলকে ঠেকানো যায়নি। এই ভোট বেড়েছে প্রার্থী সুজন বলেই।

সৌগত রায় ২০১৯ সালে জিতেছিলেন ৫৩,০০২ ভোটে, এবার ব্যবধান বেড়ে হয়েছে ৭০,৬৬০। তৃণমূল মোট ভোট পেয়েছে ৫,২৮,৫৭৯ (৪১.৯৫ শতাংশ), বিজেপির শীলভদ্র দত্ত পেয়েছেন ৪,৫৭,৯১৯ ভোট (৩৬.৩৪ শতাংশ)। সিপিআইএম প্রার্থী সুজন পেয়েছেন ২,৪০,৭৮৪ ভোট (১৯.১১ শতাংশ)।

সাতটি বিধানসভা ক্ষেত্রের সব কটিতেই এগিয়ে রয়েছেন সৌগত। খড়দহে শীলভদ্র পেয়েছেন ৭০ হাজার ২৮টি ভোট, সুজন ৩২ হাজার ৭১৯, সৌগত পেয়েছেন ৮১ হাজার ভোট। দমদম উত্তরে সৌগত ৮৬ হাজার ৪১৭, শীলভদ্র ৮০ হাজার ১১৫, সুজন ৪৫ হাজার ৯৬টি ভোট পেয়েছেন।

পানিহাটিতে সৌগত ৭১ হাজার ৯০৯, শীলভদ্র ৫৯ হাজার ৭৪ ও সুজন ৩৫ হাজার ৮৪৯ ভোট পেয়েছেন। কামারহাটিতে সৌগত পেয়েছেন ৬২ হাজার ১১টি ভোট, শীলভদ্র ৪৩ হাজার ২১১, সুজন ৩৩ হাজার ৮২।

দমদম বিধানসভা ক্ষেত্রে সৌগত ৮০ হাজার ২৮৯, শীলভদ্র ৭০ হাজার ৬৯৮ ও সুজন ৩২ হাজার ৭১৪টি ভোট পেয়েছেন। রাজারহাট-গোপালপুর বিধানসভা ক্ষেত্রে সামান্য মার্জিনে এগিয়ে সৌগত। তিনি পেয়েছেন ৭৫,২৩৬টি ভোট এবং শীলভদ্র ও সুজন যথাক্রমে পেয়েছেন ৭৫ হাজার ১৬২ ও ৩০ হাজার ৩৮৬টি ভোট।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে ২৫ হাজার ২৯৬ ভোটে জিতে বিধায়ক হন অদিতি মুন্সী। সেখানে লোকসভা ভোটে লিড মাত্র ৪৩৬ ভোটের। মন্ত্রী ব্রাত্য বসু ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন ২৬ হাজার ৭৩১ ভোটে। দমদমে লোকসভা নির্বাচনে সেই মার্জিন নেমে এসেছে ৯৫৯১-এ।

আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২১ সালের ভোটে দমদম উত্তর থেকে জিতেছিলেন ২৮ হাজার ৪৯৯ ভোটে। এবারের লোকসভা ভোটে সেই মার্জিন কমে হয়েছে ৬,৩০২। নির্মল ঘোষের পানিহাটি, মদন মিত্রর কামারহাটিতেও বিধানসভা নির্বাচনের তুলনায় কমেছে তৃণমূলের মার্জিন।

লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগরে উপনির্বাচন হয়েছে একসঙ্গেই। তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষকে হারিয়েছেন ৮,১৪৮ ভোটের ব্যবধানে। সায়ন্তিকা পেয়েছেন ৬৯,২৫১ ভোট এবং সজলের প্রাপ্ত ভোট ৬১,১০৩। তন্ময় ভট্টাচার্য পেয়েছেন ২৬,৭৩৫ ভোট।

বরানগরে সৌগত পেয়েছেন ৬৯ হাজার ৪২৭ ভোট, শীলভদ্র ৫৭ হাজার ৪৫০ এবং সুজন ২৯ হাজার ৫৭২টি ভোট পেয়েছেন। ফলে দেখা যাচ্ছে কয়েকশো ভোটার সায়ন্তিকাকে ভোট না দিলেও সৌগতকে দিয়েছেন। আবার শীলভদ্রের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন সজল। সুজন বেশি ভোট পেয়েছেন তন্ময়ের চেয়ে। আর তাতেই যে ধারণা জোরালো হচ্ছে তা হলো, সুজন প্রার্থী না হয়ে অন্য কেউ হলে এখানে তৃণমূলকে অনেক বেশি বেগ দিত বিজেপি, জেতাও অসম্ভব ছিল না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+