Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে ৪ বিধানসভা ক্ষেত্রেই লক্ষাধিক লিড অভিষেকের, রেকর্ড জয়ে সেরা ফলতা

Abhishek Banerjee: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো রেকর্ড গড়ে।

বাংলায় সর্বাধিক ব্যবধানে জিতেছেন। দেশের নির্বাচনের ইতিহাসে তৃতীয় সর্বাধিক বড় জয় সুনিশ্চিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Abhishek Banerjee

অভিষেকের জয়ের ব্যবধান এবার ৭,১০,৯৩০। অভিষেক পেয়েছেন ৬৮.৪৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ২২.০৩ শতাংশ। সিপিআইএম ৫.৬৮ ও আইএসএফ ১.৩৮ শতাংশ ভোট পেয়েছে। সাতটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে অভিষেকের এক লক্ষাধিক ভোটের লিড রয়েছে চারটি বিধানসভা ক্ষেত্রে।

ফলতা বিধানসভা ক্ষেত্রে লিড সবচেয়ে বেশি, ১ লক্ষ ৬৮ হাজার ৩৭২ ভোটের। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় ১ লক্ষ ৪ হাজার ১৬৭, বজবজ বিধানসভা ক্ষেত্রে ১ লক্ষ ১৭ হাজার ৮৩৮ ও মেটিয়াব্রুজ বিধানসভা ক্ষেত্রে ১ লক্ষ ১৫ হাজার ১৪০ ভোটের লিড আদায় করে নিয়েছেন অভিষেক।

সাতগাছিয়া বিধানসভা ক্ষেত্রে ৬০ হাজার ৬১৮ এবং বিষ্ণুপুর বিধানসভা ক্ষেত্রে ৭১ হাজার ৫২ ভোটে নিকটতম প্রার্থী বিজেপির অভিজিৎ দাস (ববি)-র চেয়ে এগিয়ে অভিষেক। অভিষেক সবচেয়ে বেশি ১ লক্ষ ৮৩ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন ফলতায়।

ডায়মন্ড হারবারে অভিষেক পেয়েছেন ১,৪৭,৩৪৩ ভোট। সাতগাছিয়ায় ১ লক্ষ ৩৬ হাজার ৬৭, বিষ্ণুপুরে ১ লক্ষ ৪০ হাজার ৭০৯, মহেশতলায় ১ লক্ষ ৩০ হাজার ৬৩, বজবজে ১ লক্ষ ৫৯ হাজার ৭৮০ এবং মেটিয়াব্রুজে ১ লক্ষ ৪৫ হাজার ৮৯৬টি ভোট পেয়েছেন অভিষেক।

বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাতগাছিয়ায় (৭৫,৪৪৯)।
ডায়মন্ড হারবারে ৪৩ হাজার ১৭৬, ফলতায় ১৫ হাজার ২৬৩, বিষ্ণুপুরে ৬৯ হাজার ৫৫৭, মহেশতলায় ৬০ হাজার ৫২৫, বজবজে ৪১ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।

সিপিআইএমের প্রতীকুর রহমান ডায়মন্ড হারবার বিধানসভা ক্ষেত্রে ৭ হাজার ৩৬০, ফলতায় ২৩১৫, সাতগাছিয়ায় ১৩ হাজার ৫৩৭, বিষ্ণুপুরে ১৬ হাজার ৪৩৯, মহেশতলায় ২২ হাজার ১০৫, বজবজে ৮০৮৭ ও মেটিয়াব্রুজে ১৬ হাজার ৬৬৪টি ভোট পেয়েছেন। পোস্টাল ব্যালটে অভিষেক পেয়েছেন ৪৭৩৭, অভিজিৎ দাস ১২৩২ এবং প্রতীকুর পেয়েছেন ৪৪৬টি ভোট। এই লোকসভা কেন্দ্রে নোটায় পড়েছে ১০,১৮৮টি ভোট, যার সবচেয়ে বেশি বিষ্ণুপুরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+