Lok Sabha Election 2024: বসিরহাটে পদ্ম অবশ্যই ফুটবে! ভোট দেওয়ার পরে আর কী বললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র
Lok Sabha Election 2024: দুহাজার এগারোর পর থেকে ভোট দিতে পারেননি। কিন্তু ২০২৪-এ ভোট দিয়ে খুব ভাল লাগছে। এদিন ভোটদানের পরে নিচের হাত তুলেও দেখান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেছেন, এলাকার মা-বোনেদের কষ্টের জন্যই এই ভোট। রেখা পাত্র আরও বলেছেন, এই ভোট মোদীজির হাতকে শক্তিশালী করবে।
বসিরহাটের বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, বুথে তৃণমূলের এজেন্টরা বিশ্ৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। তবে এবার তারা কারচুপি করতে পারবে না, এমনটাই দাবি করেছেন রেখা পাত্র। তাঁর দাবি বসিরহাটে পদ্ম অবশ্যই ফুটবে।

এদিন সন্দেশখালির কর্ণখালির ১৭১ নম্বর বুথে ভোট দেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাটত্র। তিনি দাবি করেন, এবারই প্রথম তিনি স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিলেন। তিনি অভিযোগ করেন ২০২১-র পরে যতবার ভোট হয়েছে, ততবারই বুথে যাওয়ার আগেই ভোট হয়ে যেতো।
#WATCH | BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra says, "I am feeling good after voting. This vote is for all the mothers and sisters who have to suffer and also to strengthen the hands of PM Modi. TMC agent was there inside the booth, he was trying to create chaos as… https://t.co/XIQob7rmNv pic.twitter.com/1ww54RUCl9
— ANI (@ANI) June 1, 2024
ভোটে জেটতার ব্যাপারে কতটা আশাবাদী? বসিরহাটে কি পদ্ম ফুটবে, প্রশ্নের উত্তরে রেখা পাত্র বলেন, বসিরহাটের মানুষের আশীর্বাদে তিনি ১০০ শতাংশ জেতার ব্যাপারে আশাবাদী। তিনি দাবি করেন, বসিরহাটে পদ্ম অবশ্যই ফুটবে। প্রতিটা মারের জবাব এলাকার মানুষ দেবে বলেও দাবি করেন তিনি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ভোটের আগের রাতে অর্থাৎ শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে এবং সিভিক ভলান্টিয়াররা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। মহিলাদের বাঁশ-লাঠি নিয়ে রাস্তায় পাহারা দিতেও দেখা গিয়েছে।
এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের এক্সহ্যান্ডেলে লেখেন, নির্বাচনের আগে সন্দেশখালিকে দমন করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, চটি পরে পুলিশের পোশাকে তৃণমূলের গুণ্ডা ও সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যদিও শাসক তৃণমূলের তরফে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
বসিরহাটে তৃণমূল এবার প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের বসিরহাট জয়ের পরেই তিনি সেখানে যাবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications