বড়মা বীণাপাণিদেবীর ঘর কার? তুলকালাম ঠাকুর বাড়িতে! কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল প্রকাশ্যে। সামনেই লোকসভা নির্বাচন। তুঙ্গে রাজনীতি। আর এর মধ্যেই বড়মা বীণাপাণিদেবীর ঘর কার? তা নিয়ে একেবারে তুলকালাম অবস্থা ঠাকুর বাড়িতে। দফায় দফায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে তা সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসন।

এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য স্থানীয় পুলিশের তরফে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, এরপরেই ঠাকুর নগর জুড়ে বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ঠাকুর বাড়ি এলাকার বিভিন্ন অংশে কেন্দ্রীয় বাহিনীর টহলদারী চলছে বলেও জানা গিয়েছে।

Lok Sabha Election 2024

মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণিদেবীর ঘর কার দখলে থাকবে তা নিয়ে সংঘাতের সূত্রপাত। ঘাটালে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের জোর করে বীণাপাণিদেবীর ঘরের তালা ভাঙেন বলে অভিযোগ। এমনকি নতুন তালাও সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই মর্মে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনে শান্তনু ঠাকুর এবং তাঁর বাবার নামে লিখিত অভিযোগ করেন মমতাবালা ঠাকুর। একাধিক ধারায় মামলা হয়েছে বলে খবর। রবিবার থেকে দফায় দফায় এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ঠাকুর নগর।

পরিস্থিতি কিছুটা ঠিক থাকলেও আজ সোমবার বেলা বাড়ার সঙ্গে নতুন করে ঘরের রাশ কার হাতে থাকবে তা নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের মধ্যে সংঘাত চরমে ওঠে। দুপক্ষের কয়েক হাজার অনুগামী বিক্ষোভ দেখাতে শুরু করে। তা নিয়ে ঠাকুর বাড়ি চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

এই প্রসঙ্গে মমতা বালা ঠাকুর বলেন, ইচ্ছাকৃত ভাবে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে। হাজার হাজার মতুয়া মানুষের আবেগের সঙ্গে খেলা হচ্ছে। ঘটনার প্রতিবাদে লাগাতার ধর্নায় বসারও হুঁশিয়ারি দিয়েছেন মমতাবালা ঠাকুর। এমনকি একাধিক নথি আটকে রাখা হয়েছে।

যদিও ঘটনার পরে পুলিশের উপস্থিতিতে নথি বার করেন মমতাবালা ঠাকুর। অন্যদিকে বীণাপাণি দেবীর ঘর জবরদখলের পালটা অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে, বলে পাল্টা দাবি তাঁর। জোর করে ওই ঘর আটকে রাখা হয়েছে। ঘর কখনই ছাড়া হবে না। ওই ঘর আবেগ। হেরিটেজ ঘোষণা হবে বলেও দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থী। এই বিষয়ে পালটা আন্দলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, মতুয়া বাড়িতে এই সংঘাত নতুন কিছু নয়। বড় মা'য়ের মৃত্যুর পর থেকেই ঠাকুর বাড়ির রাশ কার হাতে থাকবে তা নিয়ে সংঘাত চরমে। শান্তনু ঠাকুর বনাম মমতাবালা ঠাকুরের সংঘাতের সাক্ষী থেকেছেন মানুষ। এবার লোকসভা নির্বাচনের আগে ফের সংঘাত দেখল মতুয়া সম্প্রদায়ের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+