Sandeshkhali: সন্দেশখালিতে বামেদের অভিযান ঘিরে ধুন্ধুমার, আটকে দেওয়া হল মীনাক্ষীদের
নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে। বামেদের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মীনাক্ষীর নেতৃত্বে বাম যুব কর্মীরা সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়েছে পুলিশের। ন্যাজাটে ফেরি ঘাট বন্ধ করে কেন রাখা হয়েছে তা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মীরা।
সন্দেশখালির মানুষকে আটকে রেখেছে পুলিশ এমনই অভিযোগ করেছেন বামেরা। এই নিয়ে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে সন্দেশখালিতে। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে গিয়েছে বাম কর্মী সমর্থকদের। এদিকে বামেদের অভিযান শুরুর আগেই গ্রেফতার করা হয় সন্দেশখালির সিপিএম নেতা নিরাপদ সর্দারকে।

শাহাজান শেখে এবং তার দলবলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই মুখ খুলেছিলেন তিনি। নিরাপদ সর্দারই দাবি করেছিলেন শাহজাহান শেখ সন্দেশখালিতেই রয়েছেন। কোথাও পালিয়ে যাননি। এমনকী কয়েকদিন আগেই উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। গতকাল উত্তম সর্দারকে গ্রেফতারের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংকে। তারপরের দিনই গ্রেফতার করা হল সিপিএম নেতা নিরাপদ সর্দারকে।
কিন্তু এখনও অধরা শিবু হাজরা এবং শাহজাহান শেখ। কেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে না তাঁদের তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। এদিকে শিবু হাজরার বাগান বাড়িতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। ফেরার তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতেই নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে।
সন্দেশখালিতে আজও থমথমে পরিস্থিতি। গ্রামের মহিলারা অভিযোগ করেছেন পুলিশের কাছে যে তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তহীনতায় ভুগছেন। কারণ উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনও শিবু হাজরা, শাহজাহান শেখরা অধরা। তাঁদের দলবল রাতের অন্ধকারে এসে তাঁদের হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে গতকাল থেকেই সন্দেশখালির চারটি গ্রামপঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে বাঁশদ্রোণীর বাড়ি খেকে সিপিএম নেতা নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ বেপাত্তা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে কীভাবে গ্রেফতার করা হতে পারে নিরাপদ সর্দারকে। শিবু হাজরা নিজেই একজন অপরাধী। তাঁকে গ্রেফতার না করে কীভাবে তার অভিযোগের প্রেক্ষিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হচ্ছে।
যতক্ষণ না বাম নেতাকে ছাড়া হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে দাবি করেছেন স্থানীয় বাম নেতা কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন কিভাবে একজন ফেরার অভিযুক্তের অভিযোগের প্রেক্ষিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হল। তাঁকে থানায় েডকে এনে কীভাবে এভাবে থানায় ডেকে এনে আটক করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications