Kultali Minor Girl’s Death: কুলতলিতে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ, রাস্তায় বসেই বিক্ষোভ সুকান্ত-অগ্নিমিত্রাদের
Kultali Minor Girl's Death: আরজি কর কাণ্ডের মাঝেই জয়নগরের ঘটনায় তোলপাড় (Jaynagar News)। নাবালিকা ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তি ও বিচারের দাবিতে পথে নামল বিজেপি (BJP)। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে কুলতলি থানা (Kultalai PS) ঘেরাও অভিযান করা হয়। থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভে উত্তাল কুলতলি।
সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে সামিল হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul), পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্য়োতির্ময় সিং মাহাত-সহ দলের অন্যান্য নেতৃত্ব। বিচার চেয়ে (Justice) মিছিল থেকে ওঠে স্লোগান। এদিকে মিছিল আটকাতে রণসজ্জা পুলিশের (West Bengal Police)। ট্রাকে করে আনা হয় সারি সারি ব্যারিকেড। প্রস্তুত রাখা হয় ব়্য়াফও।

কুলতলি থানার স্বল্প দূরত্বেই বিজেপির প্রতিবাদ মিছিল আটকায় পুলিশ। মিছিল এগোনোর আবেদন জানিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসায় জড়ান বিজেপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন তাঁরা। মাটিতে বসেই স্লোগান দিতে থাকেন সুকান্ত, অগ্নিমিত্রা, ফাল্গুনী পাত্ররা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে লাগাতার স্লোগান দিতে থাকে বিজেপি।
এদিকে বিক্ষোভ হঠাতে পাল্টা ময়দানে নামে পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে নামানো হয় ব়্য়াফ। লাঠিচার্জও করতে দেখা যায় পুলিশকে। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। কুলতলি থানার সামনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশমন্ত্রীর নির্দেশেই অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সুকান্ত। "গণতান্ত্রিক আন্দোলনকে বারবার দমানোর চেষ্টা করা হচ্ছে, এত পুলিশের যদি ২০ শতাংশও গত দুদিন থাকত, তাহলে এই ঘটনা ঘটত না," মন্তব্য সুকান্ত মজুমদারের।
এদিকে জয়নগরের ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিক্ষোভস্থল থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "জয়নগরকাণ্ডে দেহ সংরক্ষণ করতে হবে। নতুন করে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার সিবিআই তদন্ত চাই।"
জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের (Jaynagar Minor Killed) ঘটনার অভিযোগ সামনে আসে শনিবার। এরপরই প্রতিবাদের সুর চড়ান বিরোধীরা। এদিন, জয়নগর থানার সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআইও। শনিবার পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
পুলিশের দু'টি বাইকও ভেঙে দেওয়া হয় ৷ শনিবারও জয়নগরে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপর আজ ফের প্রতিবাদে পথে নামে বিজেপি।












Click it and Unblock the Notifications