খালিস্তানি শব্দ বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করতে এমন করলেন ওই আইপিএস? পালটা শুভেন্দুর
সন্দেশখালিতে পাগড়িধারী আইপিএস অফিসারকে লক্ষ্য করে খালিস্তানি শব্দ প্রয়োগ করা হয়েছে। এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনার প্রতিবাদ করেছেন। এবার পাল্টা সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয়নি। বিজেপির কোনও নেতা সেই সময় এই শব্দ করেননি। এমন কথা জোর গলায় বললেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিনভর সন্দেশখালিতে কাটিয়েছেন শুভেন্দু। এরপর সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

খালিস্তানি শব্দ প্রয়োগ নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করেছে। এই ঘটনার রাজ্যের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অসংবেদনশীল, প্ররোচনামূলক, ধর্মীয় বিশ্বাসে আঘাত করা কথা বলা হয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনই বার্তা সুপ্রতিম সরকার দিয়েছেন।
কিন্তু ঘটনাটি কী? ধামাখালিতে শুভেন্দু অধিকারীদের আটকেছিল রাজ্য পুলিশ। সেই সময় কথা কাটাকাটি চলছিল। পাগড়িধারী আইপিএস অফিসার যশপ্রীত সিংহ সেখানে উপস্থিত ছিলেন। তাঁকে উদ্দেশ্য করেই খালিস্তানি শব্দ উড়ে আসে। এমন অভিযোগ সামনে এসেছে।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে উদ্দেশ্য করে এরপর ওই আইপিএস বলে ওঠেন, "আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি? আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন?" এর বিরুদ্ধে তিনি পদক্ষেপ করবেন। এমন কথাও বলতে শোনা যায়। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক অস্থিরতা।
এরপর আসরে নামেন শুভেন্দু অধিকারী। ধর্মীয় ভাবে আঘাত লাগে এমন কোনও বক্তব্য বিজেপি নেতারা রাখেন না। দাবি করলেন তিনি। ওই আইপিএস অফিসারের দিকেই আঙুল তুললেন শুভেন্দু। তিনি নিজে খালিস্তানি ব্যবহার করলেন। খালিস্তানি বলা হয়েছে বলে নিজেই চিৎকার করতে শুরু করেন ওই পুলিশ অফিসার। হিন্দুত্বকে আক্রমণ করা হচ্ছে। এটি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য? পালটা দিলেন শুভেন্দু।
শিখদের সঙ্গে খালিস্তানি শব্দের কোনও সম্পর্ক নেই। পরিষ্কার এই কথা বললেন শুভেন্দু। সুপ্রতিম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির কোন নেতা ওই শব্দ ব্যবহার করেছেন? আগে প্রমাণ করতে হবে আইজি দক্ষিণবঙ্গকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications