খালিস্তানি বলেছিলেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গ পুলিশের টুইটের পাল্টা বিজেপিও
খালিস্তানি শব্দটি শুভেন্দু অধিকারী প্রয়োগ করেছিলেন? সেই বিষয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।
এই বিষয় নিয়ে পাল্টা ময়দানে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে গতকাল সাংবাদিক সম্মেলন করেছিলেন। বিজেপির কেউ এই ধরনের মন্তব্য করেননি। বার্তা দিয়েছিলেন তিনি। শিখদের সঙ্গে খালিস্তানের কোনও সম্পর্ক নেই। সে কথাও বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

মঙ্গলবার ধামাখালির ঘটনা রীতিমতো রাজ্যজুড়ে প্রভাব তৈরি করেছে। শিখ ধর্মের থেকে প্রবল প্রতিবাদ হচ্ছে রাজ্যজুড়ে। কলকাতার বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের সামনেও বিক্ষোভ চলছে। গতকাল রাতে ধর্না কর্মসূচি চলেছিল। এদিন সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে।
শুভেন্দু অধিকারী এই কথা বলেছে। রাজ্য পুলিশের থেকে এই দাবি করা হয়েছে। রীতিমতো তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে। শিখদের তরফ থেকেও বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরোধিতা শুরু হয়েছে। বিজেপিও পাল্টা বক্তব্য রেখেছে এক্স হ্যান্ডেলে। ওই আইপিএসের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে।
ওই আইপিএস জসপ্রিত সিং আদালত অবমাননা করেছেন। মুখ্যমন্ত্রীর এজেন্ট হিসাবে বেআইনিভাবে কাজ করছেন। তিনি আশা করেছিলেন ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের আদেশ স্থগিত করবে। যখন তা হয়নি এবং অফিসারকে বলা হয়েছিল, তিনি মানতে অস্বীকার করেছিলেন। পথ আটকে রেখেছিলেন প্রতিনিধি দলের। এমনই বার্তা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে।
বিজেপি আরও বক্তব্য রেখেছে। বেঙ্গল পুলিশ রাজনৈতিক খেলোয়াড় হতে বেশি আগ্রহী। রাজনৈতিক জলঘোলা করছে। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
গতকাল রাজ্যের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাংবাদিকদের মুখোমুখি হন। ধামাখালির ঘটনাকে অসংবেদনশীল, প্ররোচনামূলক বলেছিলেন। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ করেছেন সুপ্রতিম সরকারকে।
শুভেন্দুর দাবি ছিল, কোন বিজেপি নেতা ওই কথা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে হবে সুপ্রতিম সরকারকে।












Click it and Unblock the Notifications