Kali Puja 2024: নৈহাটির বড়মার ১৫ হাজার কেজি ফলপ্রসাদ বিতরণ হাসপাতাল, অনাথ আশ্রমে
নৈহাটির বড়মার প্রতিমাকে দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড়। বুধবার সন্ধ্যার পর থেকেই সেই ভিড় শুরু হয়েছিল। বৃহস্পতিবার রাতে ছিল কালীপুজো। যত সময় এগিয়েছে, ততই ভিড় বেড়েছে। তার সঙ্গে বিপুল পরিমাণ ফলপ্রসাদ বড়মার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল ভক্তরা।
প্রতি বছরে বিপুল পরিমাণে ফল জমা পরে বড়মার সময়। এ বছরও তার অন্যথা হয়নি শনিবার সেই বিপুল পরিমাণ ফলপ্রসাদ একাধিক হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ করা হল। এই বছর প্রায় ১৫ হাজার কেজি ফল বিতরণ করা হয়েছে। এক কথা জানা গিয়েছে।

শুক্রবার পর্যন্ত ফলপ্রসাদ, মিষ্টি নিয়ে এসেছিলেন ভক্ত সাধারণরা। শনিবার সেই সব ফল বিলি করা হয় মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে৷ নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি মাতৃসদন, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, কল্যাণী জেএমএন হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। এছাড়াও গঙ্গা পেরিয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালেও ফল পাঠানো হয়েছে। কেবল হাসপাতাল নয়, অনাথ আশ্রম ও বৃদ্ধাবাসগুলিতেও ফল পাঠানো হয়েছে প্রতিবারের মতোই৷
নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দির৷ সেখানেই বিশাল প্রতিমা তৈরি হয়। বন্যার জলের মতো লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন নৈহাটিকে। ভিড় ঠেকাতে কার্যত নাকাল হতে হয়েছে পুলিশ কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। আজ রবিবার ভাইফোঁটার দিনেও একই ভাবে ভিড় লক্ষ্য করা গিয়েছে৷
আগামী কাল সোমবার প্রতিমার নিরঞ্জন। শোভাযাত্রা করেই বড়মাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে। সেই শোভাযাত্রাতেও প্রচুর মানুষ সামিল হন। সোনা ও রুপোর গয়না খুলে রাখা হয় আগে। তারপর বড়মাকে ফুলের গয়না পরানো হয়৷ সোমবারও তেমনই হবে৷ ঠিক বিকেল চারটেয় নৈহাটির গঙ্গার ঘাটে বড়মে নিরঞ্জন।
যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেজন্য পুলিশ আগাম পরিকল্পনা করেছে। রাস্তা থেকে গঙ্গার ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা থাকছে। বিসর্জনের সময় গঙ্গায় যাতে কিছু না হয়, তারও ব্যবস্থা করা হয়েছে৷ লঞ্চ ও নৌকাতেও পাহারা থাকবে।












Click it and Unblock the Notifications