Naihati Baroma Kali Puja 2023: ফুলের গয়নায় সাজেন নৈহাটির বড়মা, কবে কোথায় বিসর্জন? জেনে নিন
ধর্ম যার যার, বড়মা সবার। এই কথাতেই যেন ভিড় উপচে পড়ে। নৈহাটির বড়মার কালীপুজো নিয়ে উৎসাহ, উদ্দীপনার শেষ নেই। লক্ষ লক্ষ মানুষ একবারের জন্য বড়মাকে দেখতে ছুটে আসেন। এই বড়মার বিসর্জন কবে? কোথায় কীভাবে হবে বিসর্জন?
কালীপুজো হয়ে ভাইফোঁটার অনুষ্ঠানও শেষ। এবার এই বছরের মতো বড়মাকেও বিদায় দেওয়ার পালা। কিন্তু কবে বড়মায়ের মূর্তি বিসর্জন? জেনে নিন তাহলে। আজ বৃহস্পতিবার প্রতিমার নিরঞ্জন হবে। এজন্য নৈহাটিতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কখন বেরোবে শোভাযাত্রা?

বড়মার শোভাযাত্রা নৈহাটির মানুষজনের কাছে এক অন্য আবেগ। নিরঞ্জনের সময়ও বহু মানুষ এসে ভিড় করেন। নৈহাটির অরবিন্দ রোডে বড়মার প্রতিমা তৈরি হয়। সেখানেই হয় পুজো। সেই মণ্ডপ থেকেই নিরঞ্জনের জন্য বেরোবেন বড়মা। মহিলারা নির্দিষ্ট সময় পর্যন্ত বরণ করেন বড়মাকে। প্রতিমার গায়ে সোনা, রুপোর প্রচুর গয়না থাকে। পুজোর এই কটা দিন গহনাগাঁটির সাজে থাকেন বড়মা।
নিরঞ্জনের আগে সেই গয়না খুলে ফেলা হয়। ফুলের গয়না তৈরি হয়। সেই গয়নায় সেজে ওঠেন বড়মা। এরপর নির্দিষ্ট সময় নিরঞ্জনের জন্য মণ্ডপ ছেড়ে বেরিয়ে পড়েন। নৈহাটির গঙ্গায় বড়মার বিসর্জন হয়। সেইসময় গঙ্গার পাড়ে যেন মানুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটের সময় রওনা হবেন বড়মা।
মণ্ডপ থেকে তিনটে নাগাদ বার করা হবে বড়মাকে। পুজো কমিটির তরফ থেকে লোকজন নির্দিষ্ট করা আছে। তারাই বড়মার কাঠামো টেনে নিয়ে যাবেন গঙ্গার ঘাট পর্যন্ত। রশিতে টান দেওয়ার জন্য আরও মানুষ চেষ্টাও করেন। প্রতি বছরই কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা থাকে প্রশাসনের পক্ষ থেকে। আজও গোটা এলাকায় কড়া নিরাপত্তা থাকবে।
গঙ্গার ঘাটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর থাকবে। প্রতিমা জলে পড়ার সময় বহু মানুষ নদীর উপর হামলে পড়েন। যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেদিকে নজরদারি থাকবে। বহু দূরদূরান্ত থেকেও মানুষজন আসেন নিরঞ্জন দেখতে।
এবার ফেসবুক পেজ থেকে নিরঞ্জনের সরাসরি সম্প্রচার করা হবে। এমনই জানানো হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। এবার বড়মার পুজোর একশো বছর৷ প্রচুর জনসমাগম হয়েছে এই কদিনে। নিরঞ্জনের সময়ও প্রবল ভিড় হবে। এমনটাই মনে করা হচ্ছে। প্রবল ভিড় এড়াতে নিরঞ্জন শোভাযাত্রা ফেসবুক পেজ থেকে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications