শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক

শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক

শুভেন্দু অধিকারীর নিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে ওঠা জল্পনা সপাটে নস্যাৎ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি, সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষায় ভর রেখে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে।

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

বিজেপকে আক্রমণ করে এদিন হাবরায় তিনি বলেন, চেষ্টা করে দেখুক আগে। আমরা চাইছি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগতরা প্রথমে জোতিপ্রিয়দের সঙ্গে লড়াই করে দেখুক। তারপর তৃণমূলকে নিয়ে ভাববে।

স্পষ্ট কথা জ্যোতিপ্রিয়র

স্পষ্ট কথা জ্যোতিপ্রিয়র

এদিন শুভেন্দুর দলবদলের জল্পনা উড়িয়ে জ্যোতিপ্রিয় বলেন, এরা একটা ফেসবুক পেয়েছে, যা পাচ্ছে দিয়ে দিয়েছে। কালকে শুভেন্দু খুব পরিষ্কার ভাষায় বলেছে, ওর বাবা সাংসদ শিশির অধিকারীও বলে দিয়েছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনও রাস্তা নেই।

বিজেপিকে চ্যালেঞ্জ

বিজেপিকে চ্যালেঞ্জ

অন্যদিকে, একুশে বিজেপির রাজ্য দখলের লক্ষ্যকে চ্যালেঞ্জ জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের নেত্রী সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষাকে অবলম্বন করে কাজ করেন। ওরা আগে জ্যোতিপ্রিয়দের সঙ্গে লড়াই করে দেখুক। নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় করোনা আক্রান্ত বাড়ছে স্বীকার করে বলেন, মানুষকে আরও সচেতন হতে হবে। ১৫ দিনের মধ্যে আক্রান্ত বৃদ্ধির কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+