তৃণমূল সাংসদ পৌঁছতেই উত্তেজনা, স্লোগান উঠছে 'জাস্টিস ফর মহিষমারি'র! ঘটনাস্থলে অগ্নিমিত্রা-মীনাক্ষীও

Jaynagar Rape-Murder Case: নতুন করে উত্তেজনা জয়নগর গ্রামীন হাসপাতালের সামনে! ৯ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সকাল থেকে উত্তাল এলাকা। এর মধ্যেই পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে গিয়ে পৌঁছন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতীমা মন্ডল। কিন্তু তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ।

সেই মুহূর্তেই ওই হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একেবারে ঘটনাস্থলেই তৃণমূল সাংসদের সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন তিনি। কেন পুলিশ সবসময় নিষ্ক্রিয় তা নিয়ে প্রশ্ন তোলেন ((Jaynagar Rape-Murder Case)।

অন্যদিকে একদিকে যখন এই ঘটনা চলছে সেই সময় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতা-নেত্রী হাসপাতালে পৌঁছে যান। ফলে নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান ওঠে 'জাস্টিস ফর মহিষমারি'র। এলাকার মানুষের দাবি, কোনও ভাবেই রাজনীতি ঢুকতে দেওয়া হবে না এখানে (Jaynagar Rape-Murder Case) ।

Jaynagar Rape-Murder Case

ঘটনাকে (Jaynagar Rape-Murder Case) কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা হাসপাতাল চত্বর। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, প্রমাণ লোপাট করতে দেওয়া হবে না। দেহ সংরক্ষণ করতে হবে। এমনকি আলদা কোনও জায়গা থেকে দেহ ময়নাতদন্তের দাবি জানান বিজেপি বিধায়ক।

প্রয়োজনে কমান্ড হাসপাতালে দেহ ময়নাতদন্ত করানোর দাবি করেন। আর এরপরেই পদ্মের হাট গ্রামীণ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসে গিয়েছেন তিনি। অন্য একটি অংশে রয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কথা বলেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গেও।

বলেন, জঘন্যতম অপরাধ। কোনও ভাবে আরজি কর হাসপাতালের পুনঃরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। এমনকি ময়নাতদন্ত যেখানে হচ্ছে সেখানে মানুষের ভিড় নিয়েও প্রশ্ন তোলেন বামনেত্রী।

অন্যদিকে ঘটনায় (Jaynagar Rape-Murder Case) ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পৌঁছে যান বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি। গোটা ঘটনা সরজমিনে পরীক্ষা করে দেখছেন। পরে পুলিশ আধিকারিক জানান, সবরকম ব্যবস্থা নেওয়া হয়। ভোররাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সে খুনের কথা স্বীকার করে নিয়েছেন।

তবে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ছাত্রীর দেহ নিয়ে আসা হচ্ছে কাঁটাপুকুর মর্গে। সেখানেই ময়নাতদন্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+