জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান, চাকলায় দিলীপকে দেখে উঠল 'গো ব্যাক' স্লোগানও

জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান, চাকলায় দিলীপকেে দেখে উঠল 'গো ব্যাক' স্লোগানও

জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের পাল্টা জবাব মিল চাকলায়। লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার সময় দিলীপ ঘোষকে দেখে উঠল জয়বাংলা স্লোগান। সেই সঙ্গে উঠল গো ব্যাক স্লোগানও। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি নেতারা দিয়েছিলেন জয় শ্রীরাম স্লোগান।

চাকলায় দিলীপ দেখে উঠল গো ব্যাক স্লোগানও

ফের স্লোগানে সরগরম বঙ্গ রাজনীতি। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি নেতারা যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে তা নিয়ে রাজনীতির পারদ চড়েছিল। তার পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা চাকলায়। শনিবার চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে যাওয়ার পথে তাঁকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে। সূত্রের খবর দিলীপ ঘোষ চাকলার লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করার সময় নেতাই মণ্ডল নামে এক যুবক তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দেন। আবার পুজো দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ যখন বেরোচ্ছিলেন ঠিক তখন তাঁকে দেখে আবারও একই স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এবারও নেতাই এবং তার সঙ্গীরাই এই স্লোগান দিয়েছে বলে দাবি করেছে বিজেপি। এমনকী বিজেপি নেতাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগানও দিতে শোনা গিয়েছে।

Recommended Video

মানুষ শীতে কাঁপছে,আর তৃণমূলের নেতারা সিবিআইয়ের ভয়ে কাঁপছে:দিলীপ ঘোষ | Oneindia Bengali

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেওয়া জয় শ্রীরাম স্লোগানের পাল্টা জবাব িহসেবেই দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদি বিজেপি নেতা নিজে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন ওরা এর থেকে আর বেশি কিছু করতে পারে না। গো ব্যাক বলতে বেশি শক্তি লাগে না। যে কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে এটা বলতে পারে। যাঁর বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে সেই নেতাই মণ্ডল স্পষ্ট জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তার পাল্টা জবাব দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+