বৈকুণ্ঠপুরে ৬৫০ পদে ভোগ সাজিয়ে দেবী জগদ্ধাত্রী আরাধনা
বৈকুণ্ঠপুরে ৬৫০ পদে ভোগ সাজিয়ে দেবী জগদ্ধাত্রী আরাধনা
জগদ্ধাত্রী পুজোতে অন্নকূট সোনারপুরে। মাকে দেওয়া হয় প্রায় ৬৫০ পদে ভোগ। করোনা পরিস্থিতির মধ্যেও এবছর দেবী জগদ্ধাত্রীকে নিয়ে আসা হয়েছে সুদূর রাজস্থান থেকে। ৫২ বছর ধরে এভাবেই দেবী জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকায়।

পুজো উদ্যোক্তারা জানান, মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই পুজো। এই মহামারীর সময় মায়ের মূর্তি সুদুর রাজস্থান থেকে নিয়ে আসা হয়। এই শ্বেত পাথরের মূর্তি সাড়ে ৮ ফুট। একটি গোটা পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হইয়। আজ থেকে ৫২ বছর আগে এই পুজো শুরু হয়। বৈকন্ঠপুর সাধারন সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে। মায়ের এই পুজোয় দেওয়া হয় প্রায় ৬৫০টি ভোগ। যা অন্নকূট নামে বিশেষ পরিচিত।
এছাড়াও মায়ের এই অন্নকূট দেখতে দূর দুরান্ত থেকে মানুষ আসেন বৈকন্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে। এই অন্নকূটে মাকে দেওয়া হয় ১৩৫ রকমের মিষ্টি। ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না। ১১৭ রকমের বিভিন্ন কস্মেটিক। ৪৮ রকমের সব্জী। ৩৩ রকমের ফল-মূল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স, ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য। বেনারসি সমেত ১২০টি শাড়ি যা দান করে দেওয়া হবে। ১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা। মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের দর্শন করে এবং প্রসাদ গ্রহণ করেন। মন্দিরে সমস্ত ভক্তদের মুখে একটাই কথা মা তুমি করোনা নামক অসুরকে বধ কর। আর এই পৃথিবীকে মুক্ত কর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications