পঞ্চায়েত ভোটে ভাঙড় তৃণমূল শূন্য হবে! জেল থেকে মুক্তির পর প্রথমবার নিজের কেন্দ্রে ফিরে হুঁশিয়ারি নওশাদের

দলের সদস্য ও কর্মীদের মধ্যে আবেগে ভাসলেন নওশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলবন্দি থাকার পরে এদিনই প্রথমবার তিনি গিয়েছিলেন ভাঙড়ে। সেখানে দীর্ঘপথ তাঁকে ঘিরে থাকেন সদস্য সমর্থকরা। তাঁকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন পর নিজের কেন্দ্রে ঢুকলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যে হাতিশালায় সংঘর্ষের ঘটনায় জেল খাটতে হয়েছিল সেই হাতিশালার ওপর দিয়েই ভাঙড়ে যান নওশাদ। এদিন তিনি সওয়ার হুড খোলা গাড়িতে। সঙ্গে ছিল তাঁর ভাঙা গাড়িটাও। এদিন নওশাদ সিদ্দিকি ভাঙড়ে ঢুকেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন।

ভাঙড় শাসক শূন্য হবে

ভাঙড় শাসক শূন্য হবে

এদিন ভাঙড়ে কার্যত সমর্থকদের মধ্যে ভেসে ছিলেন নওশাদ সিদ্দিকি। তিনি ছিলেন হুডখোলা গাড়িতে। দলের সদস্য সমর্থকরা তাঁকে ফুলে মালাও পরিয়ে দেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে ভাঙড় তৃণমূল শূন্য হয়ে যাবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেও ঠেকাতে পারবেন না। তিনি বলেন, পঞ্চায়েত ভএাটে যদি মানুষ ওদেরই চান তাহলে পরাজয় মেনে নেবেন তিনি।

সওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া নিয়ে কটাক্ষ

সওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া নিয়ে কটাক্ষ

তৃণমূলের তরফে ভাঙড়ের দলের অবস্থা ফেরাতে তাদের জুজুধান দুই গোষ্ঠীকে ডাকা হয়েছিল সুব্রত বক্সির বাড়িতে। দুপক্ষকেই একসঙ্গে চলার বার্তা দিয়ে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিধায়ক সওকত মোল্লাকে। এদিন এব্যাপারে নওশাদ সিদ্দিকিকে প্রশ্ন করা হলে তিনি তৃণমূলের সিদ্ধান্তকে কটাক্ষ করেন। বলেন, তাঁকে ভয় পেয়ে স্পেশাল অবজারভার রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেও নয় হত!

গণতান্ত্রিক পথেই প্রতিবাদ

গণতান্ত্রিক পথেই প্রতিবাদ

২১ জানুয়ারি ভাঙতে দলের কর্মসূচিতে হামলা হয়েছে। তাঁর গাড়ি ভেঙেছে। সেই ঘটনায় আইএসএফ তথা নওশাদ সিদ্দিকির অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। ওইদিনের ঘটনার পরে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সভা করেন নওশাদ সিদ্দিকি। সেই সভা বিক্ষোভ সভায় পরিণত হয় এবং ধর্মতলায় ব্যাপক অশান্তি ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আইএসএস কর্মীদের। পুলিশ নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে। এছাড়াও সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এব্যাপারে নওশাদ সিদ্দিকি বলেন, গণতান্ত্রিক পথেই সাধারণ মানুষ তৃণমূলের প্রতিবাদ করবেন। তিনি বলেন, সিন্ডিকেট, জলাজমি ভরাট, সরকারি টাকা মারার জন্য তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। তবে তাঁরা এইসব বন্ধ করবেন বলে জানিয়েছেন নওশাদ।

শক্তি সাধারণ মানুষ

শক্তি সাধারণ মানুষ

নওশাদ সিদ্দিকি এদিন অভিযোগ করেন, শুধুমাত্র তাঁকে বদনাম করতেই চক্রান্ত করে একের পর এক মামলায় জেলে রাখা হয়েছিল। কিন্তু ভাঙড়ের মানুষ তাঁকে শক্তি যোগাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত এদিন নওশাদ সিদ্দিকিকে ঘিরে ব্যাপর উচ্ছাস লক্ষ্য করা গিয়েছে ভাঙড়ে। আইএসএফ বিধায়ক বলেছেন, জেল বন্দি সময়ে যে পরিষেবা দেওয়া যায়নি, সেই কাজ তিনি শুরু করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+