বাসন্তীতে প্রবল বিস্ফোরণ, পুড়ল একাধিক বাড়ি! এলাকা জুড়ে আতঙ্ক
রামপুরহাটের (Rampurhat) হত্যা-গণহত্যা আগুন লাগানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে (Basanti) ভয়াবহ বিস্ফোরণ (explosion) । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি
রামপুরহাটের (Rampurhat) হত্যা-গণহত্যা আগুন লাগানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে (Basanti) ভয়াবহ বিস্ফোরণ (explosion) । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ভোরের দিকে বিস্ফোরণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে বাসন্তীর ফুলমালঞ্চতে ১০ নম্বর বোরিয়া গ্রামে ওই বাড়িতে আগুন লাগে। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় সেখান থেকে। অন্তত ৫-৬ টি বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও, পরে আগুন দেখে অনেকেই ছুটে যান। বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তারাও আদুন নেভানোর কাজে হাত লাগায়। যদি এরই মধ্যে কাঁচা বাড়িটি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়।

আটক বাড়ির মালিক
পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ। তবে কাউকে আহত কিংবা মৃত অবস্থায় পাওয়া যায়নি। সেক্ষেত্রে মজুত বোমা থেকেও বিস্ফোরণ হতে পারে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করে বাড়ির মালিক মফিজুদ্দিন সরকারকে আটক করা হয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছিল বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামের সর্দার পাড়ায়, বাড়িতে বোমা মজুত করা হয়েছিল কিনা, তা নিয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছিলেন না বাসিন্দারা
তবে স্থানীয় সূত্রেই জানা গিয়েছেন, ওই বাড়িতে বিস্ফোরণের সময় বাসিন্দাদের কেউই ছিলেন না। তবে তারা দীর্ঘদিন থাকতে না, নাকি দু-একদিন তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে বিস্ফোরণের পরে লাগা আগুনে পাশের একাধিক কাঁচা বাড়িতে আগুন লেগে যায়। (প্রতীকী ছবি)

প্রশাসনিক তৎপরতা
প্রায় সপ্তাহ খানেক আগে ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে গণহত্যার ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বোমা-অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন তিনি। এরপর থেকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে বন্দুক ও বোমা উদ্ধার করা হয়েছে। এই তল্লাশি থেকে বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশ। তার মধ্যেও যে বাসন্তীর সর্দার পাড়ার মতো জায়গা রয়ে গিয়েছে, যা কিনা পুলিশের নজরদারির বাইরে, তা একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিনের ঘটনা।












Click it and Unblock the Notifications