Hilsa Fish: কীভাবে চিনবেন টাটকা ইলিশ? কোন ধরণের মাছে স্বাদ বেশি? জানালেন নগেন্দ্রনবাজারের ব্যবসায়ীরা
Hilsa Fish: ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ এর ঝোল, ইলিশ মাছের টক কিংবা ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি যে কোনও পদের স্বাদ হাজার গুণ বেড়ে যায় এক ইলিশের উপস্থিতিতে। আর বর্ষাকাল মানেই নদীতে ইলশে গুঁড়ি আর পাতে গরম গরম ভাতের সঙ্গে ইলিশে ভুঁড়ি।
সকাল হলেই বাজারে গিয়ে কানকো দেখে পেট টিপে তাজা ইলিশ মাছ কিনে সদর্পে বাড়িতে আসাটাই ভোজন রসিক বাঙলির দস্তুর। কিন্তু অনেক সময় মাছ কিনতে গিয়ে পকেট ফাঁকা করে দাম দিলেও ভালো হয় না সেই মাছের গুণগত মান কিংবা স্বাদ। আর তাই পেটে গেলেও মন ভরেনা।

সেই দুঃখের হাত থেকে বাঁচতে কী কী করা উচিত? কীভাবেই বা চিনবেন টাটকা ইলিশ মাছ? কোন ধরণের ইলিশের স্বাদ বেশি হয়? সব প্রশ্নের উত্তর পাওয়া গেল অন্যতম বৃহত্তম পাইকারি মাছের বাজার নগেন্দ্রবাজার ঘুরে।
বিক্রেতারা বলছেন ভালো ইলিশ চেনার কিছু নিয়ম রয়েছে। সে কথা জানালেন মাছ বিক্রেতারা। আমরা অনেক সময় টুকরো করা মাছ থেকে এক টুকরো মাছ কিনে থাকি। পোনা, কাতলা কিংবা ভেটকি কাটা অংশ কিনলেও ইলিশ মাছের কাটা টুকরো কেনা উচিত নয়। অচেনা নয়, ভালো ইলিশ কেনার ক্ষেত্রে ভরসা করা উচিত চেনা বাজারের উপরেই। অচেনা জায়গা থেকে মাছ কিনলে, তারা কিন্তু সহজেই আপনাকে ঠকিয়ে দিতে পারে।
কিন্তু ইলিশ মাছ ভালো না খারাপ তা দেখে বোঝা যায় কী করে? মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন, ইলিশের গন্ধ বলে দেবে ইলিশের ভালো না খারাপ। যদি ভালো গন্ধ বেরোয় তাহলে বুঝতে হবে ইলিশ মাছ টাটকা। ইলিশের মুখ যত সরু তার স্বাদ তত বেশি। ইলিশের কানকো
যদি লাল টুকটুকে হয় তাহলেও সেটি টাটকা ইলিশ। ইলিশ মাছের পিটার অংশ যদি শক্ত থাকে, তাহলে সেই ইলিশ মাছ টাটকা। কিন্তু হাতে ধরার পরে যদি দেখা যায় মাথা আর লেজ নিচের দিকে বেঁকে নেমে যাচ্ছে বা নরম হয়ে গেছে তাহলে বুঝবেন মাছটি অনেক দিনের পুরনো।












Click it and Unblock the Notifications