Sandeshkhali: সন্দেশখালির জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ হাইকোর্টে
সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শোনার আর্জি খারিজ হাইকোর্টে কোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্তের। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিলো না আদালত।
প্রধান বিচারপতির প্রশ্ন করেছিলেন, মামলাকারী কি কোন সমাজকর্মী? কোন বিশেষ ব্যক্তি? মামলাকারী কি নিজে সন্দেশখালি গেছিলেন?

আইনজীবী তার উত্তরে বলেন, 'না,আমি যাইনি। তবে ওখানের পরিস্থিতি খারাপ। মহিলারা আতঙ্কিত।' পাল্টা
প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'মিডিয়া রিপোর্ট এর ভিত্তিতে জনস্বার্থ মামলা কেন? সিঙ্গেল বেঞ্চ আজ সন্দেশখালির মামলা শুনবে। সেটা আগে দেখুন।'
আইনজীবী বলেছেন, শুধু মিডিয়া রিপোর্ট নয়। রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায়।
প্রধান বিচারপতি সেই আর্জির প্রেক্ষিতে জানিয়েছেন, দ্রুত শুনানি এই মুহূর্তে সম্ভব নয়। মামলা শোনা হবে লিস্ট অনুযায়ী । অর্থাৎ পর পর তালিকায় যে মামলা রয়েছে তেই অনুযায়ী সন্দেশখালির মামলা যখন আসবে তখনই সেটা পেশ করা হবে।












Click it and Unblock the Notifications