ছাদ থেকে ঝুলছে পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ, ছড়ানো চিঠি! চাঞ্চল্য উত্তর বারাকপুর এলাকায়

Trinamool Congress Councillor Death: ভর সন্ধ্যায় শুক্রবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি মেরে খুনের চেষ্টা হয়! সেই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। কেন এই ঘটনা তা তদন্ত করছে কলকাতা পুলিশ। এমনকি খোঁজ চলছে মাথার। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উদ্ধার হল উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ।

আজ শনিবার বাড়ির তিনতলার ছাদে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। মৃত ওই তৃণমূল নেতার নাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা (Trinamool Congress Councillor Death) ।

Trinamool

পরিবারের সদস্য এবং অন্যান্যদের ইতিমধ্যে এই বিষয়ে জিজঙ্গাসবাদ করা হচ্ছে বলে খবর। তবে জানা যাচ্ছে, দেহের পাশ থেকে বেশ কিছু চিঠি পাওয়া গিয়েছে। তাতে ঠিক কি লেখা আছে তা সরকারি ভাবে জানানো হয়নি। তবে উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজনের কাছ থেকে টাকা পেতেন। তা চিঠিতে উল্লেখ আছে বলে দাবি একটি সূত্রের।

বলে রাখা প্রয়োজন, গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। বন্ধ ছিল মোবাইল ফোন। পরিবারের তরফে দীর্ঘ খোঁজাখুজি করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এরপরেই পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তও শুরু করে পুলিশ।

তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবার রাতে বাড়ি ফিরে আসেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। বিশেষ কারোর সঙ্গে কথা বলেননি। এরপর ফের একবার বাড়ি থেকে রাস্তায় বের হন বলে দাবি পরিবারের। অনেক রাতে বাড়ি ফেরেন, কিন্তু কারোর সঙ্গে কথা বলেননি। আজ শনিবার সকালে বাড়ির ছাদে দেহ ঝুলতে দেখেন অনেকেই। এরপরেই চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। নোয়াপাড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা। তাদের কাছেও বড় ঘটনা অবিশ্বাস্যের মতো লাগছে বলেই দাবি। চেয়ারম্যান জানিয়েছেন, গত কয়েকদিন আগেও মিটিংয়ে যোগ দিয়েছিলেন। কোনও অবসাদ থাকতে পারে মনে হয়নি। বলে রাখা প্রয়োজন, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রথমে কংগ্রেস থেকে, এরপর তৃণমূল থেকে একাধিকবার কাউন্সিলর হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+