ফাইল নিয়ে ইডি অফিসে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, কোন তথ্য দিচ্ছেন তিনি?

ফের সিজিও কমপ্লেক্সে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। হাতে ফাইল নিয়ে তিনি সোমবার সকালেই ঢুকেছেন। ইডির আধিকারিকদের ডাকে এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন। পুরসভার নিয়োগ দুর্নীতিও যথেষ্ট চর্চায় রয়েছে।

গত দিন গোপাল সাহা সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের দীর্ঘ জেরার মুখে পড়েন। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কেও তলব করা হয়েছিল। তিনিও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। রাজ্যে রেশন বণ্টন দুর্নীতি নিয়ে জোর চর্চা চলছে। তার মধ্যেই এই তদন্তও চলছে।

gopal shah

অয়ন শীল আগেই গ্রেফতার হয়েছিলেন।শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে আসে। খুলে যায় আরও একটি দুর্নীতির প্যান্ডোরার বাক্স। একের পর এক পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরসভাগুলিতে নিয়োগ হয়েছে। এই বিষয় সামনে আসে৷

সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একাধিক পুরসভাতে হানাও দিয়েছিলেন। একাধিক ফাইলপত্র তারা নিয়ে গিয়েছেন ওইসব পুরসভা থেকে। ঘটনায় তৃণমূলের অনেক বড় নাম জড়িয়ে আছে। একথাও দাবি করছেন তদন্তকারীরা।

এদিন সিজিও কমপ্লেক্সে আসতেই সাংবাদিকরা প্রশ্ন করেন গোপাল সাহাকে। কিন্তু তার সেখানে যাওয়ার বিষয়ে পরিষ্কার কোনও মন্তব্য করেননি৷ যার দরকার, সে তো আসবেই। দরকার থাকলে আসতে হবেই। একথাই বলেন গোপাল সাহা। কামারহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে একটি ফাইল ছিল।

ওই ফাইলে কি নতুন কোনও তথ্য রয়েছে? তাহলে কি নতুন তথ্য নিয়ে তাকে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে? গত দিনও দীর্ঘ সময় সিজিও কমপ্লেক্সে জেরার মুখে পড়েছিলেন গোপাল সাহা। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ও দীর্ঘ সময় জেরার মুখে পড়েছিলেন।

গত দিন গোপাল সাহা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সেদিন প্রথম ইডি হেফাজত শুরু হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আজ সোমবার সিজিও কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়া হল মন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+