অর্পিতার ফ্ল্যাটে নাকি লুকানো gold bar! বড় মেশিন দিয়ে চলছে টাকা গোনা
বেলঘরিয়ার টাউন ক্লাব। অন্যতম বিলাসবহুল একটি আবাসন। সেখানেও বিপুল টাকার সন্ধান পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আজ বুধবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গাতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিক।
বেলঘরিয়ার টাউন ক্লাব। অন্যতম বিলাসবহুল একটি আবাসন। সেখানেও বিপুল টাকার সন্ধান পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আজ বুধবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গাতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেই মতো বেলঘরিয়ার ওই অভিজাত আবাসনেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। আরত সেখানেই খোঁজ মেলে আরও এক যখের ধনের। যা দেখে একেবারে তাজ্জব হয়ে যান তদন্তকারী আধিকারিকরা।

মেশিন এনে চলছে টাকা গণনা
ফের একবার টাকার হদিশ। বেলঘরিয়ার ফ্ল্যাটে নাকি ৫০০ এবং ২ হাজার টাকার নোট পাওয়া গিয়েছে। তবে তা কত তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে টাকা গণনার কাজ শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতর থেকে কর্মীদের আনা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে ছোট মেশিন আনা হলেও পরবর্তীকালে বড় মেশিন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। যে গুলি দিয়ে প্রতি তিন সেকেন্ডে ১০০টি নোট গোনা যায় বলে জানা যাচ্ছে। গতবার নোট গুনতে রাত পেরিয়ে বেলা গড়িয়ে যায়। এবার তা থেকে শিক্ষা নিয়েই বড়সড় টাকা গোনার মেশিন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্তত পাঁচটি মেশিন এমন আনা হয়েছে বলেই খবর।

সোনার বার মিলেছে বলেই খবর
ঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা এখনই স্পষ্ট নয়। তবে কোটি টাকার কাছাকাছিই উদ্ধার হবে বলেই মনে করা হচ্ছে। তবে ইডি সূত্রে জানা যাচ্ছে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটে সোনার বার একাধিক উদ্ধার হয়েছে। ছাড়াও প্রচুর জমির দলিল উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। এমনকি প্রচুর সোনার গয়না উদ্ধার হয়ছে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে এখনও তল্লাশি গোটা ফ্ল্যাট জুড়ে চালানো হচ্ছে বলেই খবর। অন্যদিকে বালীগঞ্জ প্লেসের একটি বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি চালানো হছে বলেই খবর। এছাড়াও বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি ইডি চালাচ্ছে বলেই খবর।

স্তম্ভিত অর্পিতার মা
আজ সকাল থেকে অর্পিতা'র পৈতৃক বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালান। যদিও সেখানে কিছু পাওয়া যায়নি বলেই খবর। তবে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের বিষয়ে নাকি কিছুই জানতেন না আর্পিতার মা। কার্যত মেয়ের কেলেঙ্কারি দেখে অবাক হয়ে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, আমি কিছুই জানতাম না। যা দেখছি খবরে। তবে কিছুটা আক্ষেপও শোনা যায় অর্পিতার মায়ের মুখে। বলেন, আমার খুব খারাপই লাগছে। বাবা-মা হয়েছি ভুগতেই হবে। তবে আমার মেয়ে বা যেই হোক অন্যায় করে থাকলে সাজা পাবে।
Cash counting machines brought to the residence of Arpita Mukherjee, a close aide of West Bengal Minister Partha Chatterjee, located at Belgharia Town Club.
— ANI (@ANI) July 27, 2022
After a search operation, ED recovered a huge sum of money from her residence. pic.twitter.com/Tm8M88MYZO












Click it and Unblock the Notifications