গৃহপ্রবেশের দিনেই ১০ তলা থেকে পড়ল শিশু, আবাসনের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ আবাসিকদের

গৃহপ্রবেশের দিনেই ১০ তলা থেকে পড়ল শিশু, আবাসনের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ আবাসিকদের

মহেশতলায় বহুতল থেকে পড়ে গেল শিশু। বাড়ির গৃহপ্রবেশের দিনেই মর্মান্তিক দুর্ঘটনা। ১০ তলা থেকে একেবারে নিচে পড়ে যায় শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই ঘটনার পর মহেশতলার আবাসনের বাসিন্দারা নিরাপত্তার অভাব দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। নতুন আবাসন হওয়ায় তেমন কোনও ব়্যালিং এখনও দেওয়া হয়নি। যার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনায় আবাসন কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

গৃহপ্রবেশের দিনেই ১০ তলা থেকে পড়ল শিশু, আবাসনের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ আবাসিকদের

মহেশতলার নবনির্মিত ইডেন সিটি বহুতলে সকাল ৮টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। আবাসনে এখনও সব ফ্ল্যাটে লোক আসেনি। তবে অনেকেই চলে এসেএসেছেন। সেরকমই একটি ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো হচ্ছিল। সেই ফ্ল্যাটেরই একটি বাচ্চা মেয়ে ১০ তলা থেকে পড়ে যায়। আবাসিকরা তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযোগ করেছেন বারবার ইডেনসিটি কর্তৃপক্ষকে রেলিং এবং ফায়ার হাইড্রেনগুলি পাকাপাকি ভাবে ঢেকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু তারপরেও তাঁদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি।

শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সেই পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ করা হয়নি। তবে আবাসিকরা এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তারা। শিশুটির চিকিৎসার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য তৎপর হয়েছেন আবাসিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+