ডায়মন্ড হারবার থেকে ভোটে সবচেয়ে বেশি অভিযোগ জমা কমিশনের কাছে?
শনিবার সকালে ভোট শুরুর পর থেকেই একের পর এক অভিযোগ আসছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। অভিযোগের পাহাড় নির্বাচন কমিশনের কাছে জমা হচ্ছে।অভিযোগ জমা পড়ছে বিরোধীদের। শাসক দল তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোট লুট করছে। এই অভিযোগ উঠছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে ভবানীপুর মিত্র ইনিস্টিটিউশন স্কুলে ভোট দিতে গিয়েছিলেন। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। গণতন্ত্রের উৎসব চলছে। এই বার্তা দিয়েছেন তিনি। রাজ্যে শেষ দফায় নটি কেন্দ্রে ভোট হচ্ছে। সব কটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে। এই প্রত্যাশা তার।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি অভিযোগ সামনে আসছে। বিভিন্ন এলাকায় বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না। কোথাও গ্রামের রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে থাকছেন। কারা ভোট দেবেন, কাতা দেবেন না। ঠিক করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। ভোট কেন্দ্রের ভিতর ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। ফলতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও একই অভিযোগ করছেন। ফলতায় আটকে দেওয়া হয়েছে তাকে। গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। বিরোধী প্রার্থীদের তৃণমূল ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে।
এদিন নির্বাচনের বেলা গড়াতেই পর পর অভিযোগ আসতে শুরু করেছে। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সব অভিযোগ করছেন। বেলা ১১ টা পর্যন্ত যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে সব থেকে বেশি অভিযোগ এসেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই। তাহলে গণতন্ত্রের উৎসব কীভাবে হচ্ছে? তৃণমূল কংগ্রেস ভোট লুট করে উৎসব করতে চাইছে? এই প্রশ্ন বিরোধীদের।
এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জিততে চায় তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই আবেদন রেখেছেন। চার লক্ষের বেশি ভোটে তিনি সেখানে জেতার জন্য একাধিক বার আহবান করেছেন। ফলতা বিধানসভা এলাকায় ১ লক্ষের বেশি ভোট মার্জিন তিনি চান।
ভোট লুট হচ্ছে। সে কারণেই এভাবে বিরোধী প্রার্থীদের আটকানো বিভিন্ন জায়গায় এজেন্টদের বসতে না দেওয়া। সেই প্রশ্ন তুলছেন সিপিএম, বিজেপি প্রার্থীরা। বেলা এগারোটা পর্যন্ত ওই কেন্দ্রে ৩১.৫১ শতাংশ ভোট পড়েছে।












Click it and Unblock the Notifications