বাস কন্ডাক্টর থেকে ৫০ বিঘা জমির মালিক! দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়

বাস কন্ডাক্টর থেকে ৫০ বিঘা জমির মালিক! দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়

দুর্নীতির মামলায় জেলে তৃণমূলের (Trinamool Congress) দুই হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই পরিস্থিতিতে অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। অন্যদিকে বিরোধীরা স্লোগান তুলেছে তৃণমূলের সবাই চোর। সেই সময় সমালোচনার সুর প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) গলায়।

 রাজনীতিতে রয়েছেন মাথা উঁচু করে

রাজনীতিতে রয়েছেন মাথা উঁচু করে

নিজের বিধানসভা কেন্দ্র খড়দহে দলের এক কর্মসূচিতে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, তাঁর গায়ে কেউ কালি লাগাতে পারেনি। আর তিনি চান না কেউ তা লাগাক। তাঁর নাম করে কেউ প্রভাবশালী হোক তা তিনি চান না বলেও জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, এত বছর রাজনীতিতে রয়েছেন, মাথা উঁচু করে। আর তাঁকে ব্যবহার করে কেউ সম্পদ বাড়াক তা তিনি চান না। তাঁর জীবনযাত্রা কিংবা চাল চলনের দিকে সাধারণ মানুষকে খেয়াল রাখার আবেদন জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

সাধারণ মানুষকেই নজরদারি করতে আহ্বান

সাধারণ মানুষকেই নজরদারি করতে আহ্বান

শোভনদেব চট্টোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, তাঁদেরকেই খেয়াল রাখতে হবে, নেতারা কাজ করছেন না সম্পদ বাড়াচ্ছেন। এটা না করলে দেশে ও সমাজ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ভোট দেওয়ার পাশাপাশি রাজনীতিবিদরা কেমন আছেন, তার খেয়ালও রাখতে হবে। কেননা সাধারণ মানুষই জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করছেন।

বাস কন্ডাক্টর থেকে ৫০ বিঘা জমির মালিক

বাস কন্ডাক্টর থেকে ৫০ বিঘা জমির মালিক

এরপরেই তৃণমূলের এই প্রবীন নেতা তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন। তিনি বলেন, যার কিছু ছিল না, সে হঠাৎ করে বড় সম্পত্তির মালিক হয়ে গেল। একজন বাস কন্ডাক্টর হয়ে গেল ৫০ বিঘা জমির মালিক। সঙ্গে প্রশ্ন, এটা কখনও সম্ভব? টাকা কোথা থেকে আসছে, কেইবা দিচ্ছে, তিনি সেই প্রশ্নও তুলেছেন।

আত্ম গ্ল্যানিতে ভুগছেন

আত্ম গ্ল্যানিতে ভুগছেন

সাম্প্রতিক সময়ে এসএসসির দুর্নীতিতে ইডির তদন্তে দেখা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্ন কিংবা প্রদীপ সিং কেউ ছিলেন রঙের মিস্ত্রি, কেউ বা ট্রান্সপোর্টের ব্যবসায়ী। এরাই এখন কোটি কোটি টাকার মালিক। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তদন্তের জাল যত ছড়াচ্ছে, ততই সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতারা আত্ম গ্লানিতে ভুগছেন বলেই মনে করেন বাম নেতা সুজন চক্রবর্তী। শোভনদেব সম্পর্কে তিনি বলেছএন, উনি আদ্যন্ত রাজনীতির লোক। রাজনৈতিক পথ আলাদা হলেও কোনওদিন সংঘাত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ওনার মতো মানুষ তৃণমূলে কীভাবে রয়েছএন, সেই মন্তব্যও করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+