Sandeshkhali: শাহজাহানের দুই শাগরেদ গারদে, কিছুটা স্বস্তির শ্বাস, ৪ জায়গা থেকে উঠল ১৪৪ ধারা

ধীরে ধীরে শান্ত হচ্ছে সন্দেশখালি। শিবু হাজরা, উত্তম সর্দারের গ্রেফতারির পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা। শাহজাহান শেখ এখনও মুক্ত থাকলেও তার দুই হাত যেহেতু জেলে সেকারণে সেই ভয়ের পরিবেশ আর নেই সন্দেশখালিতে। আজ থেকে সন্দেশখালিকর চার জায়গায় তুলে নেওয়া হয়েছে ১৪৪ ধারা।

প্রতিবাদ আন্দোলন শুরুর পর সন্দেশখালির ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তার মধ্যে ৪টি জায়গায় আজ থেকে উঠে গেল ১৪৪ ধারা। বাকি ১৫টি জায়গায় আগামী ২১ ফেব্রিয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এদিকে আজই দিল্লি থেকে সন্দেশখালিতে যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।

Sandeshkhali


সকালে দিল্লি থেকে কলকাতায় আসবেন তিনি। সেকান থেকে সোজা চলে যাবেন সন্দেশখালিতে। সেখান জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরে কলকাতায় ফিরে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।গতকাল শিবু হাজরাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। আদালতে পুলিশ শিবু হাজরাকে প্রভাবশালী বলে রিপোর্ট দিয়েছে। সেইসঙ্গে জামিনের বিরোধিতাও করা হয়েছে। তারপরেই আদালত শিবু হাজরাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এদিকে শিবু হাজরার গ্রেফতারির পর শাহাজাহান শেখের গ্রেফতারির দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁরা দাবি করেছেন এখনও একজন অধরা রয়েছেন। তাঁকে কবে গ্রেফতার করবে পুলিশ। শাহজাহান শেখ গ্রেফতার না হওয়া পর্যন্ত পুরোপুরি শান্তি পাচ্ছেন না তাঁরা। শিবু হাজরার বিরুদ্ধে যে মহিলা গোপন জবানবন্দী দিয়েছিলেন তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে কারা এসে বাড়িকতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা।

এদিকে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলে চলছে তোলপাড়। গতরাল সন্দেশখালিতে এসেছিলেন তিন মন্ত্রী। সুজিত বসু, বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। গ্রামবাসীদের কাছে সব অভিযোগ শুেন তা সমাধানের আস্বাস দিয়েছেন তাঁরা। আগামী ৩ মার্চ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল কংগ্রেস। সেই সভায় ১ লক্ষ জমােয়তের হুঙ্কার দিয়েছেন তাঁরা। তার আগে কি গ্রেফতার হবেন শাহজাহান শেখ এই নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে রাজ্যপুলিশের ডিজি রাজীব সিনহা পাল্টা ইডিকে প্রশ্ন করেছেন হামলার পরে কেন তাঁরা শাহজাহান শেখকে গ্রেফতার করল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+