বকখালিতে নদীতে বড় বিপত্তি, তলিয়ে গেল ট্রলার, নিখোঁজ একাধিক মৎস্যজীবী
বকখালিতে নদীতে বড় বিপত্তি, তলিয়ে গেল ট্রলার, নিখোঁজ একাধিক মৎস্যজীবী
বর্ষার ভরা নদীতে তলিয়ে গেল মৎস্যজীবীদের ট্রলার। সূত্রের খবর ট্রলারে ১২ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের অনেরই সন্ধানএখনও মেলেনি। কমপক্ষে ১১ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রক্তেশ্বরী নদীর চরের কাছে এই বিপত্তি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হৈমবতী নামে ট্রলারটি ৫দিন আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। আবহাওয়ার অবনতি হওয়ায় ট্রলারটি ফিরে আসছিল। রক্তেশ্বরী চরের কাছে আসার সময় ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন। তাঁরা জানিয়েছেন অন্য যে ট্রলাররা সমুদ্র থেকে ফিরছিল তাঁদের নজরে প্রথম আসে ঘটনাটা। তারাই খবর দেন।প্রথম পর্যায়ে উদ্ধারকাজ শুরু করে অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরাই। এখনও পর্যন্ত ২ মৎস্যজীবীকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেটা পারে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ১০ মৎস্যজীবী তলিেয় গিয়েছেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এর আগেও কাকদ্বীপে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। কলসদ্বীপের কাছে আবহাওয়া খারাপ থাকায় তলিয়ে গিয়েছিল মৎস্যজীবীেদর একটি ট্রলার। বারবার এই ধরনের দুর্ঘটনায় উদ্বেগে রয়েছেন মৎস্যজীবীরা।
যদিও আগেই আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয় মৎস্যজীবীদের। গত কয়েকদিন আগেই ইয়াস বিপর্যয়ের পর ভরা কোটালের সতর্কতা আগেই জানানো হয়েছিল মৎস্যজীবীদের। বর্ষার সময়ে সমুদ্রের আবহাওয়া সাধারণ উত্তালই থাকে। গত কয়েকদিন ধরে তাই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।












Click it and Unblock the Notifications