Duttapukur Blast: দত্তপুকুরকাণ্ডে প্রথম গ্রেফতারি, নীলগঞ্জ থেকে গ্রেফতার সফিকুল আলি
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ। এই প্রথম গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম শফিক আলি। ধৃত নিহত কেরামত আলির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করত।
গতকাল বিস্ফোরণের পর থেকেই কেরামত আলির নাম উঠে আসছে। যদিও গতকালের বিস্ফোরণেই কেরামত আলির মৃত্যু হয়েছে। আরেক অভিযুক্ত সইফুল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই সইফুলই বাজি কারখানার জনয মুর্শিদাবাদ থেকে শ্রমিক নিয়ে আসতেন।

রবিবার সকাল ১১টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দত্ত পুকুরের নীলগঞ্জ এলাকা। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে বারাসত শহর থেকে পর্যন্ত তার শব্দ শোনা গিয়েছিল। সেই তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েিছল বাজি কারখানা সংলগ্ন বেশ কয়েকটি বাড়ির চাল। যাকে বলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাজি কারখানা সংলগ্ন এলাকা।
বিস্ফোরণে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক ব্যক্তি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে। এই ঘটনার পর ক্ষোভে ফেেট পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেছেন শাসক দলের মদতে এই বাজি কারখানা চলত। পুলিশ সব জানলেও কোনও কিছু করেনি। উল্টে পুিলশ এখান থেকে টাকা তুলে নিয়ে যেত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকী এলাকার বিধায়ক রথীন ঘোষও নাকি পুরো ঘটনা জানতেন।
এদিকে গতকালই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছে। এবং ঘটনারক এনআইএ তদন্ত দাবি করেছে। আজই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল দিল্লি থেকে ফিরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সন্ধেবেলা কালীঘােট আধিকারীকদের জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications