বসিরহাটে চাকরিপ্রার্থীদের শরীর চর্চা নিয়ে বচসা, মহিলাসহ জখম ১০
বসিরহাটে চাকরিপ্রার্থীদের শরীর চর্চা নিয়ে বচসা, মহিলাসহ জখম ১০
চাকরিপ্রার্থীদের শারীরিক চর্চা নিয়ে বচসা, গন্ডগোল, মারধরের জেরে মাঠে মহিলাসহ জখম ১০ জন। বসিরহাটের মাটিয়া থানার গোপালপুর ব্রহ্মানন্দ হাই স্কুলের মাঠে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, একটি বেসরকারি কোচিং সেন্টারের চাকরির জন্য প্রশিক্ষণরত চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা যারা সেনাবাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনী সহ বিভিন্ন দপ্তরে চাকরির জন্য বিভিন্ন জায়গা থেকে আবেদন প্রাপ্তির জন্য করেছে তাদেরকে নিয়েই কোচিং সেন্টারের উদ্যোগে, স্কুল মাঠে আজ শুক্রবার বিভিন্ন রকম শারিরীক চর্চা করার জন্য জড়ো হয়। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তাদের উপর হঠাৎ চড়াও হয় প্রথমে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ তাদেরকে মারধর করে বলে অভিযোগ।
ঘটনায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মহিলা সহ জখম ১০ জন। তার মধ্যে ছয়জনকে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে আক্রান্ত হয়েছে প্রশিক্ষক পরাগ ভট্টাচার্য্য। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শারীরিক চর্চার নামে এখানে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আচার-আচরণ আমাদের প্রত্যেক দিন দেখতে হতো। আমরা বারবার বারণ করেছি সেটা এরা শুনিনি। তাই আজকে উত্তেজিত গ্রামবাসীরা মাঠেই এই দৃশ্য দেখতে হয়। হঠাৎ বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।
সব মিলিয়ে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মহিলা যুবক-যুবতীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ বাহিনী অভিযোগ পাল্টা অভিযোগ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কি কারণে টমন পুরোটাই তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications