সন্দেশখালি কাণ্ডের তদন্তে ৬ মার্চ অবধি অপেক্ষা করতে হবে ইডিকে

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ইডির আধিকারিকরা।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এদিন আবেদন করা হল। তবে ইডির আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। আরও নয় দিন অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনই বক্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

Calcutta High Court

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে রীতিমতো উত্তপ্ত রাজ্যের রাজনীতি। গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। কিন্তু সেই তৃণমূল নেতার কোনও সন্ধান পাওয়া যায়নি। প্রায় দু মাস হতে চলল তিনি গ্রেফতার হননি।

শেখ শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে ফের আদালতের দ্বারস্থ ইডি। আদালতের নির্দেশের জন্য সিট এখনও গঠন হয়নি। ন্যাজাট থানা আদালতের নির্দেশে কাজ বন্ধ রেখেছে। ইডি কাজ করছে না বলে অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। এদিকে আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে।

আগামী ছয় মার্চের আগে শুনানির আর্জি করতে হবে। আরও নয় দিন অপেক্ষা করুন। এমনই মন্তব্য প্রধান বিচারপতির। এখনই শুনানি নয়। কলকাতা হাইকোর্টের থেকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

আগামী ৬ মার্চ পর্যন্ত মামলার শুনানি স্থগিত কলকাতা হাইকোর্টে। জানানো হয়েছিল রাজ্য পুলিশও এই বিষয়ে এখন কোনও তদন্ত করবে না। সিট গঠন হয়নি। এদিকে ইডির উপর ক্রমাগত চাপ আসছে। একাধিক প্রশ্নের সামনে পড়তে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ইডি দাবি করেছে অন্য তদন্তকারী সংস্থা সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া হোক।

সন্দেশখালিতে শেখ শাহজাহান বহাল তবিয়তে রয়েছে। রাজ্য সরকারের পুলিশ তাকে আড়াল করে রাখছে। এমন কথা বিরোধীদের মুখে শোনা যাচ্ছে। পুলিশ কেন তাদেরকে ধরছে না? তাই নিয়ে প্রশ্ন রয়েছে।

কিন্তু এখন কোনওভাবে আদালত নির্দেশ দিচ্ছে না। আগামী ৬ মার্চ এই মামলার শুনানি হবে। ততদিন অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+