পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়ন শীল যোগ! দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতে ইডি

বৃহস্পতিবার সকাল েথকেই রাজ্যের একাধিক জায়গায় ইডি তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। এমনকী দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের কাছে পাঁচু রায়ের নাম জানার পরেই তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এছাড়া কামারহাটি পুরসভার চেয়ারম্যান, বরাহনগর পুরসভার চেয়ারম্যান এবং টিটানগর পুরসভার চেয়ারম্যানের বাড়িকতেও চলছে একযোগে তল্লাশি।

ED raid

দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। সকাল সাড়ে ৬টা থেকে এক যোগে চলছে তল্লাশি অভিযান। পুরনিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের সল্টলেকের অফিস এবিএস ইনফোজোন থেকে েয নতি বাজেয়াপ্ত হয়েচিল সেই নথি সূত্রেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েেছ।

পুরনিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল কামারহািট পুরসভার। বৃহস্পতিবার সকালে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। সেই সঙ্গে বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্না মৌলিকের বাড়িতেও চলছে তল্লাশি। সেই সঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে বিপুল দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছল তা জানতে মরিয়া তদন্তকারীরা। গতকাল রাত থেকেই তোরজোর শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ভোর থেকেই ৮০ জনের একটি দল উত্তর ২৪ পরগনার একাধিক পুর এলাকায় একযোগে তল্লাশি শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+