ED Raid: দেঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে থরে থরে সাজানো গাড়ি, ভাঙড়ে কাইজারের ভাইয়ের বাড়িতে হানা ED-র
কলকাতা শুধু নয় উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের বাড়ি এবং চাল কলেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ।
শুধু কাইজারের ডেরাতেই হানা দেয়নি তদন্তকারীরা দেগঙ্গায় তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে এবং চালকলেও চলছে তল্লাশি অভিযান। তাঁর বাড়িতে হানা দিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ দশা তদন্তকারীদের। তৃণমূল ব্লক সভাপতির বাড়ির গ্যারেজে থরে থরে সাজানো একাধিক বিলাসবহুল গাড়ি।

রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস রেশন দুর্নীতি কাণ্ডের টাকা পাচার করেছে। সেই টাকা দিয়ে সোনা কেনা হয়েছিল বলে জানতে পেরেছে কতদন্তকারীরা।
তাঁরা জানতে পেরেছেন, দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশেরক বাড়ির গ্যারেসে সাজানো রয়েছে একাধিক দামি গাড়ি। হুন্ডাই আলকাজ়ার, টয়োটা ফরচুনার, মিৎসুবিশি পাজেরো, জিপ কম্পাস, মারুতি সুজুকি জ়েন। প্রায় ৬টি এসইউভি সাজানো রয়েছে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। কোথা থেকে এতো এতো টাকা কারা টাকায় কেনা হয়েছে গাড়ি গুলি। কার নামে রয়েছে গাডিগুলি সেটা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ভাঙড়ের দাপুটে নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলমের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তদন্তকারীরা দাবি করেছেন জাহাঙ্গির আলমের বাড়িতে আসতেন রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত বারিক বিশ্বাস। এই রাইসমিলেও শেয়ারে ভাগ ছিল বারিক বিশ্বাসের। ২০২১ সালে সেই রাইস মিস বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই কাইজারের ভাই দাবি করেছেন এই তাঁর নামে আর নেই এই রাইস মিল।
রেশন দুর্নীতির টাকা সোনা পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বারিক বিশ্বাসের রাজার হাটে যে ফ্ল্যাটে হানা দিয়েছেন তদন্তকারীরা সেখানে দুটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। একটি ফ্ল্যাট কেবল বাড়ির পরিচারিকাদের জন্য রাখা হয়েছিল। বলে জানা গিয়েছে। অর্থাৎ কেবল পরিচারিকাদের রাখার জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications