বাড়িতে রাখা বিপুল অস্ত্র লুকোতেই ইডির উপর হামলা! শেখ শাহজাহান বিতর্কে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
sandeshkhali: বাড়িতে বিপুল বেআইনি অস্ত্র মজুত করে রাখা হয়েছিল! ইডির হাত থেকে তা বাঁচাতেই তদন্তকারীদের উপর হয় হামলা। সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে ইডির উপর হামলার ঘটনার ঘটনা ঘটে। আজ বুধবার সেই সংক্রান্ত চার্জশিট জমা দেয় সিবিআই।
আর সেখানেই (sandeshkhali) এহেন উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এমনটাই সূত্রের খবর।

বছরের শুরুতেই রেশন দুর্নীতি কাণ্ডে (sandeshkhali) শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সেখানে গিয়ে রীতিমত মার খেয়ে ফিরতে হয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ঘটনায় রাজ্য-রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দেয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে দফায় দফায় ধৃত শেখ শাহজাহানকে জেরা করে সিবিআই। জেরা করা হয় তাঁর একাধিক ঘনিষ্ঠকে। এমনকি বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুধু তাই নয়, সরজমিনে একেবারে সন্দেশখালি গিয়ে তদন্ত চালিয়েছেন আধিকারিকরা। এমনকি শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালবের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই। এনএসজির সাহাজ্যে তা উদ্ধার করা হয়। ইতিমধ্যে আবু তালবকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকেও জেরা করে বেশ নতুন তথ্য পান আধিকারিকরা। আর এরপরেই এই চার্জশিট। যেখানে ইডির উপর হামলা নিয়ে একের পর এল চাঞ্চল্যকর উল্লেখ।
চার্জশিটে সিবিআইয়ের দাবি, শেখ শাহজাহানের বাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। তা যাতে ইডির হাতে না পরে যায় সেজন্য পরিকল্পনা করে ইডির উপর হামলা করানো হয়। তদন্তকারী স্বংস্থার ফোনের পরেই ভাই শেখ আলমগির এবং জিয়াউদ্দিন মোল্লাকে ফোন করে শেখ শাহজাহান। একেবারে পরিকল্পনা করে লোক নিয়ে এসে চলে হামলা। এই বিষয়ে পুলিশ দেড় ঘণ্টা আগে খবর পেয়েও যায়নি বলে অভিযোগ।
অন্যদিকে শাহজাহানের নির্দেশেই আবু তালবের বাড়িতে আগ্নেয়াস্ত্রগুলি পরে লুকিয়ে রেখে আসা হয়েছিল বলেও চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। শুধু তাই নয়, আরও বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। যদিও এই বিষয়ে আরও গভীরে যেতে চায় সিবিআই। আর সেই কারনে সন্দেশখালি (sandeshkhali) কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications