ফের সরবেড়িয়ায় অ্যাকশনে ইডি, বিশাল বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙলেন তদন্তকারীরা

ফের শেখ শাহজানের বাড়িতে ইডি তল্লাশি। বিশাল বাহিনী নিয়ে সড়বেড়িয়ায় কাকভোরে হাজির ইডির তদন্তকারীরা। শেখ শাহাজাহেন বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন তাঁরা। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হল সেখানে। পুলিশের সামনেই কাজ করলেন তাঁরা।

হড়বেড়িয়ার শাহজাহান শেখের বাড়িতে প্রথম তল্লাশির ১৯ দিন পর ফের সন্দেশ খালিতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার ১৯ দিন পর এবার একেবারে সবরকম প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে তারা। বুধবার সাত সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরবেড়িয়া গ্রামে হাজির হয় তদন্তকারীরা।

ED raid

নিখোঁজ শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার জন্য বিশাল বাহিনী নিয়ে গিয়েছিলেন তাঁরা। পুলিশের সামনেই তালা ভাঙার কাজ করেন তাঁরা। পুলিশ আধিকারীকদের সঙ্গে নিয়েই তাঁরা তালা ভাঙার কাজ শুরু করেন। পর পর দুটি তালা ভেঙে তাঁরা শেখ শাহজাহােনর বাড়িতে প্রবেশ করে। পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখিয়েই তাঁরা তালা ভাঙেন। পুরো তল্লাশি পর্বের ভিডিওগ্রাফি করা হচ্ছে।
ভোর সাড়ে চারটে নাগাদ বিশাল কনভয় নিয়ে সরবেড়িয়ার পথে রওনা হয়েছিলেন। গত ৫ তারিখ শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারীকরা। শাহজাহান শেখের বাড়িতে পৌঁছে তালা ভাঙার চেষ্টা করতেই ইডির উপর চড়াও হয় শাহজাহান শেখের অনুগামীরা। যদিও পরে শাহজাহান শেখের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় গ্রামবাসীরা ইডির উপর চড়াও হয়েছিল। শাহাজাহান শেখের তাতে কোনও ভূমিকা নেই। তারপর থেকে কিন্তু শাহজাহান শেখের কোনও খোঁজ পাওয়া যায়নি।

সেই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করে। এমনকি রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজিকে তলব করে কড়া পদক্ষেপের িনর্দেশ দেন। রাজ্য পুলিশের দায়িত্ব নেওয়ার পর রাজীব সিনহা জানিয়েছিলেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপর গ্রামের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেন কোথাও পালিয়ে যাননি শাহজাহান শেখ তিনি গ্রামেই রয়েছেন। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত শাহজাহান শেখের কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিশ তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শাহজাহান শেখের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি তদন্তকারীদের। এই শাহজাহান শেখের মাধ্যমে রেশনের চাল পাচার হতো বলেও দাবি তদন্তকারীদের। জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়রিতে শাহজাহান শেখের নাম পেয়েছিলেন তাঁরা। সড়বেড়িয়ার বেতাজ বাদশা তিনি। দ্বিতীয় কেষ্ট বললে ভুল হবে না। সেই ঘটানার ১৯ দিন পর শাহজাহান শেখের বাড়িতে ফের তল্লাশিতে গেল তদন্তকারীরা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাঁরা শাহজান শেখের বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছেন। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে সবরকম প্রস্তুতি রয়েছে। কাঁদানে গ্যাসের শেল থেকে শুরু করে লাঠি হেলমেট সব প্রস্তুতি নিয়েই গিয়েছে। গ্রামের একাধিক জায়গায় মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+