DYFI কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, শেহ শাহজাহানদের বাড়বাড়ন্ত কীভাবে? 'ফাঁস' করলেন মীনাক্ষী

DYFI: ডিওয়াইএফআই'য়ের বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে একেবারে ধুব্ধুমার অবস্থা। পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালেন নেতা-কর্মীরা। ব্যারিকেড ভেঙে এসপি অফিসে ঢোকার চেষ্টা। আর এরপরেই পুলিশের তরফে পালটা লাঠিচার্জ করা হয়। আর তা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায় এলাকায়।

অন্যদিকে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েছেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী। যার ফলে বসিরহাট তেঁতলিয়া সহ গোটা রাস্তা জুড়ে তুমুল যানজট তৈরি হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, পুলিশ ডেপুটেশন না নেওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে।

DYFI

অন্যদিকে পুলিশের তরফে নেতা-কর্মীদের বুঝিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও তা কানে তুলতে নারাজ ডিওয়াইএফআই (DYFI) নেতা-কর্মীরা। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যে বাংলায় শেখ শাহজানদের বাড়বাড়ন্ত অবস্থা। যা ইচ্ছা তাই করছে। পুলিশের নাকের ডগাতেই লুকিয়ে রয়েছে।

কিন্তু তাঁকে খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য ডিওয়াইএফআই (DYFI) নেত্রী। এমনকি পুলিশের ঘেরাটোপেই শেখ শাহজানরা বাংলায় লুকিয়ে রয়েছে বলে দাবি তাঁর। আর এই সমস্ত বিষয়ে জোরদার আন্দোলন হবে বলেও এদিন মন্তব্য করেছেন ডিওয়াইএফআই নেত্রী।

বলে রাখা প্রয়োজন, সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত বাংলা। আর এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই আজ শনিবার বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়।

আর এই অভিযান ঘিরে পুলিশের তরফেও পালটা ব্যরিকেড করা হয়। মিছিল সেখানে পৌঁছতেউ সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। প্রবল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়।

পরিস্থিতি সামাল দিতে পালটা পুলিশের তরফে ডিওয়াইএফআই (DYFI) কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। যা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায়। ঘটনার প্রতিবাদে রাস্তাতেই অবস্থানে বসে যান ডিওয়াইএফআই কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে অবস্থান চলছে সেখানে। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। এই মিছিল কর্মসূচি ঘিরে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+