Duttapukur Blast: অবশেষে পুলিশের জালে দত্তপুকুর বিস্ফোরণের মূল পাণ্ডা মহম্মদ নজরুল ইসলাম

অবশেষে পুলিশের জালে দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার মূল চক্রী। দমদম এয়ারপোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় তাকে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল ওৎ পেতে বসেছিল বিমানবন্দরে।

তাদের হাতেই গ্রেফতার হয় মহম্মদ নজরুল ইসলাম। জানা গেছে দত্তপুকুর বিস্ফোরণ কান্ডের পরেপরেই এলাকা ছেড়ে চেন্নাই চলে গেছিল বারাসত আক্রমপুরের ব্যবসায়ী এই নজরুল এবং সাথেই মজুত রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক ট্রাকে ট্রাকে ভরে বাইরে পাঠিয়ে দেয়ারও চলছিল প্রচেষ্টা।

Duttapukur Blast

গত ২৯শে আগস্ট এরকমই পাঁচটি ট্রাক আটক করে এস টি এফ, গ্রেফতার হয় দুইজন। তদন্তে নেমে এস টি এফ এর কছে উঠে আসে নজরুলের বিষয়ে বিভিন্ন তথ্য। গতকালই মেলে কলকাতায় ফেরার খবর। আপাতত ধৃত নজরুলকে রিমান্ডে নিয়ে চলবে তদন্ত। গত সপ্তাহে রবিবার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশপাশের একাধিক বাড়ির ছাদ ধসে পড়েছিল। এনআইএও ঘটনাস্থল পরিদর্শন করে যায়। এর আগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+