বসিরহাটে নকল পেট্রোল তৈরির কারখানার হদিশ
বসিরহাটে নকল পেট্রোল তৈরির কারখানার হদিশ
বসিরহাটে নকল পেট্রোল তৈরির কারখানার হদিশ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন ভেজাল পেট্রোল সহ ভেজাল পেট্রোল কারবারীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের অনন্তপুর এলাকাতে আব্দুল রশিদ মন্ডল নামে এক ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে বাড়ির গোপন ডেরায় কেরোসিন তেলের সঙ্গে পেট্রোল মিশিয়ে ভেজাল পেট্রোলিয়ামের কারবার করত। পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে, বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে এদিন হাতেনাতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তাকে জেরা করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১২০ লিটার ভেজাল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বাড়িতে বেআইনিভাবে কেরোসিন তেল মজুদ করে, সকলের চোখের আড়ালে এই কারবারি চালাতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের কাছে খবর গেলে হাতেনাতে আব্দুর রশিদকে গ্রেফতার করে সে। জেরায় সমস্ত ব্যাপারটা স্বীকার করেছে সে। ধৃত নকল পেট্রোল কারবারিকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।












Click it and Unblock the Notifications