DumDum Lok Sabha Election Results 2024 LIVE Updates: দমদম নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
একসময়ে বামেদের গড় বলেই পরিচিত ছিল দমদম লোকসভা কেন্দ্র। পাঁচবার এই েকন্দ্রটি বামেদের দখলে ছিল। েখন অবশ্য সেটি তৃণমূল কংগ্রেসের। সাতটি বিধানসভা এলাকা নিয়ে তৈরি দমদম লোকসভা কেন্দ্রটি তৈরি হয়েছিল ১৯৭৭ সালে। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দমদম, দমদম উত্তর, খড়দহ, পাণিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট-গোপালপুর।
এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাম ভোটারের সংখ্যা এখনও নেহাত কম নেই। এবারে এই কেন্দ্রে আবার সৌগত রায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০১৮-র লোকসভা নির্বাচনেও সৌগত রায় জয়ী হয়েছিলেন। ২০১৮ সালে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছিল শমীক ভট্টাচার্যকে। এবারে বিজেপি প্রার্থী করেছে শীলভদ্র দত্তকে। অন্যদিকে বামেরা ২০১৮ সালে এই কেন্দ্রে প্রার্থী করেছিল নেপালদেব ভট্টাচার্যকে। এবারে বামেরা এই কেন্দ্রে টিকিট দিয়েছে সজন চক্রবর্তীকে।

২০১৮-র লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপি প্রার্থী সৌগত রায়ের। ৫,১২,০৬২টি ভোট পেয়েছিলেন সৌগত রায়। আর বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য পেয়েছিলেন ৪,৫৯,০৬০টি ভোট। ৫৩ হাজার ভোটের ব্যাবধানে জিতেছিলেন সৌগত রায়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫,৬৮,৯৫৮। ২০১৮-র নির্বাচনে ১৪,৮৯১টি নোটায় ভোট পড়েছিল। এবারও লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করা হচ্ছে। সৌগত রায়কে নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অন্যদিকে বামেরাও জমি ফিরে পেতে মরিয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications