Lok Sabha Vote 2024: আকাশ কালো করে তুমুল বৃষ্টি বনগাঁ-ব্যারাকপুরে, ভোটের লাইন ছেড়ে ছুটলেন ভোটাররা

ষষ্ঠদফার ভোটের মাঝেই প্রাকৃতিক বিপর্যয়। আকাশ ভেঙে নামল বৃষ্টি। ভোটের লাইন ছেড়ে পালালেন ভোটাররা। ছত্রাকার পরিস্থিতি ব্যারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক বুথের। তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং দুই ২৪ পরগনায়। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তারমধ্যেই চলছিল ভোট। বনগাঁ লোকসবা কেন্দ্রের একাধিক জায়গা থেকে গণ্ডগোলের খবর আসতে শুরু করেছিল। আমডাঙায় গ্রামে ঢুকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের আস্বস্ত করে ভোট দিতে যাওয়ার কথা বলেন। গ্রামে টহল দিতে শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনী।

Rain

পঞ্চমদফায় দুই হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুর এবং বনগাঁ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। অর্জুন সিংয়ের সকাল থেকেই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভয় দেখিয়ে টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছেন। ব্যারাকপুরে একাধিক জায়গায় বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জািনয়েছেন অর্জুন সিং।

আবার ব্যারাকপুরেই গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে অর্জুন সিংকে। ব্যারাকপুরকে অর্জুন নিজের গড় বলেই মনে করেন। কিন্তু তৃণমূল সেই কেন্দ্রে এবার টিকিট দিয়েছে পার্থ ভৌমিককে। তারপরেই আবার বিজেপিতে যোগদান করেন অর্জুন। এবং তাঁকে ব্যারাকপুরের টিকিটও দেওয়া হয়। অর্জুন সিংকে এবার ব্যারাকপুর কেন্দ্রে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে পঞ্চমদফায় আরেকটি হেভিওয়েট কেন্দ্র বনগাঁ। গতকাল রাত থেকেই বনগাঁর বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে। গতকাল রাতে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বনগাঁয় এমনই অভিযোগ উঠেছিল। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিলেন শান্তনু ঠাকুর। কিন্তু সেখানে তাঁকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। আজ সকাল থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক বুথে অশান্তির খবর আসতে শুরু করেছিল।

শান্তনু ঠাকুর অভিযোগ করেছিলেন যে পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করছে। ভোটারদের নিরাপত্তা দিচ্ছে না। কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি এলাকায়। বনগাঁর একাধিক জায়গায় সকাল থেকে অশান্তির খবর আসছে বলে অভিযোগ করেছেন শান্তনু ঠাকর। এই কেন্দ্রে একটা বড় অংশের মতুয়া ভোট রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁদের ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+