কন্যা শিশুকে রাতভর আগলে রাখল সারমেয়! মন ছুঁয়ে যাওয়া ঘটনা বসিরহাটে

মানবিকতার চূড়ান্ত উদাহরন দিল এক দল সারমেয়। এক সদ্যোজাত শিশুকন্যাকে সারারাত আগলে রেখে শিশুকন্যার নতুন জীবন ফিরিয়ে দিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানা এলাকার রাস্তার ধারে একটি জঙ্গলের মধ্যে সদ্যোজাত শিশুকন্যা পড়েছিল তাকে বুকে আগলে রাখে এক দল সারমেয়।

কন্যা শিশুকে রাতভর আগলে রাখল সারমেয়! মন ছুঁয়ে যাওয়া ঘটনা বসিরহাটে

গভীর রাতে বাদুড়িয়া থানার পুলিশ টহল দেওয়ার সময় তাদের নজরে আসে বিষয়টি। একদিকে কুকুরের চিৎকার তারপর শিশুর কান্না দুইয়ের নজরে আসে এই ঘটনা। শিশুকন্যাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পাশাপাশি প্রতিবেশী ফিরোজা বিবির পরিবারও দেখেন ঝোঁপের আড়ালে একসদ্যোজাত শিশুকন্যা পড়ে রয়েছে তাকে আগলে রেখেছে কুকুর।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে গায়ে হালকা একটা জামা দেওয়া অবস্থায় একটি শিশু চিৎকার করছে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল সাহ ও সন্দীপ সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পাঁচ থেকে ছয় দিন বয়সের সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে শীতবস্ত্র পরিয়ে বৃহস্পতিবার ভোররাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে। ওই শিশুকন্যা বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে চিকিৎসকরা জানান। এই সদ্যোজাত কন্যা সন্তানকে কে বা কারা জঙ্গলে ভিতরে ফেলে রেখে গেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+